ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাংবাদিকতা এবং ফেসবুক চর্চা এক জিনিস নয় : মোস্তফা জব্বার

আকাশ জাতীয় ডেস্ক: 

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার বলেছেন, বঙ্গবন্ধু ডিজিটাল বাংলাদেশের বীজ বপণ করেছিলেন। বঙ্গবন্ধুর বোপণ করা ডিজিটাল বাংলাদেশের সেই বীজকে চারা গাছে পরিণত করেছেন শেখ হাসিনা। দেশে কম্পিউটার প্রসারে তিনি অসাধারণ কাজ করেছেন।

মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ‘দায়িত্বশীল সাংবাদিকতা ও বঙ্গবন্ধুর নির্দেশনা শীর্ষক’ এই আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সাংবাদিকতা এবং ফেসবুক চর্চা এক জিনিস নয়। ফেসবুকে আমরা যা কিছু লিখতে পারি কিন্তু সংবাদপত্রে কলম আছে বলেই কিছু লিখে ফেলবো সে জিনিস নয়। দায়িত্বশীলতা সাংবাদিকতার অংশ।

মন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু সাংবাদিকদের জন্য যে আইন করেছিলেন আমরা আজও তার বিকল্প করতে পারিনি। বঙ্গবন্ধুর শাসনকালে তার বিরুদ্ধে অসত্য, গুজব প্রচার হয়েছে। বঙ্গবন্ধু কয়জন সাংবাদিককে জেলে ঢুকিয়েছিলেন? বঙ্গবন্ধু ৭৫ সালে যে কর্মসূচি নিয়েছিলেন এর প্রেক্ষিত আছে। তিনি কেন দ্বিতীয় বিপ্লবের ডাক দিয়েছিলেন। ৭৪ সালে কীভাবে দুর্ভিক্ষ তৈরি করা হয়েছিল। সে জায়গাগুলোকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে।

মোস্তফা জব্বার বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশকে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) সদস্য বানিয়েছেন। বঙ্গবন্ধু স্যাটেলাইট উড্ডয়নের সময় দেখা গেল আমাদের দুইটি গ্রাউন্ড স্টেশন রয়েছে। এর একটি বেতবুনিয়ায় ভূ-উপগ্রহ কেন্দ্র। এটি বঙ্গবন্ধু স্থাপন করেছিলেন। বিশ্বের সঙ্গে বাংলাদেশকে যুক্ত করার জন্য তিনি এটি স্থাপন করেছিলেন।

আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জের উপাচার্য অধ্যাপক ড. জেড এম পারভেজ সাজ্জাদ, গ্লোবাল টেলিভিশনের সিইও সৈয়দ ইশতিয়াক রেজা, ডিবিসি নিউজের সম্পাদক প্রণব সাহা, বিএফইউজে সাধারণ সম্পাদক দীপ আজাদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিব প্রমুখ।

নিউজ নাও বাংলার প্রধান সম্পাদক শামীমা দোলার সভাপতিত্বে ও জাগরণ টিভির প্রধান সম্পাদক এফ এম শাহীনে সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন বিবার্তা২৪ডটনেটের সম্পাদক বাণী ইয়াসমিন হাসি, গৌরব ’৭১ এর সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রূপম প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সাংবাদিকতা এবং ফেসবুক চর্চা এক জিনিস নয় : মোস্তফা জব্বার

আপডেট সময় ০৫:৩৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২