ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী

মিয়ানমারের রাষ্ট্রদূত‌কে ডে‌কে কড়া প্রতিবাদ ঢাকার

আকাশ জাতীয় ডেস্ক:  

মিয়ানমার থেকে উড়ে এসে বান্দরবান সীমান্তে দুটি মর্টার শেল পড়ার ঘটনায় ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত উ অং কিয়াউ মোকে ডে‌কে কড়া প্রতিবাদ জা‌নি‌য়ে‌ছে ঢাকা। এ বিষ‌য়ে রাষ্ট্রদূত‌কে এক‌টি মৌখিক নোট দেওয়া হ‌য়ে‌ছে।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে সাংবা‌দিক‌দের মু‌খোমু‌খি হ‌য়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ তথ্য জানান।

পররাষ্ট্র সচিব ব‌লেন, ও‌দের (‌মিয়ানমার) রাষ্ট্রদূত‌কে আজ (‌সোমবার) আমরা ডে‌কে‌ছি। তা‌কে একটা মৌখিক নোটের মাধ্যমে কড়া প্রতিবাদ জানা‌নো হ‌য়ে‌ছে। যেন এ ধর‌নের ঘটনা আর না ঘটে।

মাসুদ বিন মোমেন ব‌লেন, যে ঘটনা ঘ‌টে‌ছে, সেটার ব্যাপা‌রেও আমরা নিন্দা প্রকাশ ক‌রে‌ছি।

উল্লেখ্য, গতকাল রবিবার বিকাল ৩টার দিকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের জিরো পয়েন্ট সংলগ্ন বান্দরবানের ঘুমধুম এলাকায় মিয়ানমার থেকে দুটি মর্টার শেল এসে পড়ে। পরে ওই দিন রাত সা‌ড়ে ১২টার দি‌কে সেনাবা‌হিনী-বি‌জি‌বির বোমা বিশেষজ্ঞ টিম একটি মর্টারশেল ধ্বংস করে। আরেকটি মর্টারশেল আজ বিকালে ধ্বংস করার কথা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাজ্যে মানব পাচারকারী চক্রের ২১ সদস্যের কারাদণ্ড

মিয়ানমারের রাষ্ট্রদূত‌কে ডে‌কে কড়া প্রতিবাদ ঢাকার

আপডেট সময় ০৭:০০:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২