ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী

‘এক মাসের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে’

আকাশ জাতীয় ডেস্ক:  

এক মাসের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় প্রায় দেড় মাস ধরে লোডশেডিং চলছে। তবে এক মাস আগের চেয়ে বর্তমানে বিদ্যুতের অবস্থা আরেকটু ভালো। আগামী এক মাসের মধ্যে আরও স্বাভাবিক হবে।

শনিবার বিকালে চুনকুটিয়া চৌরাস্তায় জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত দোয়া মাহফিল ও গরিব দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, বিদ্যুৎ এখন অনেকটাই ঠিক হয়ে গেছে। এখন সাড়ে ৩ লাখ সেচ পাম্পে রাত ১২টার পর নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা করে দিয়েছি। লোডশেডিংয়ে মানুষের কষ্ট হচ্ছে। তবে আগামী এক মাসের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মিরাজুর রহমান সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ম ই মামুন, শুভাঢ্যা ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন, থানা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মো. রফিক গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, সেলিম আহমেদ, আওয়ামী লীগ নেতা আহসান উদ্দিন আহমেদ রুবেল প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাজ্যে মানব পাচারকারী চক্রের ২১ সদস্যের কারাদণ্ড

‘এক মাসের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে’

আপডেট সময় ০৮:৫৯:২৫ অপরাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২