ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আপত্তি থাকলে আগেই বলুন, বিল পাশের পর বলছেন আমি কিছু বুঝিলাম না:জামায়াত আমিরকে স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির উচিত বিতর্কিত কর্মকাণ্ডগুলো ৬ মাসের মধ্যেই শেষ করে ফেলা: সামান্থা খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু এসএসসির খাতা মূল্যায়নে পরীক্ষকদের শিক্ষামন্ত্রীর নির্দেশনা শত্রুতামূলক আচরণ না করলে হরমুজ দিয়ে মার্কিন জাহাজ চলতে পারবে: ইরান লেবাননে কোনো যুদ্ধবিরতি চলছে না, হামলা অব্যাহত থাকবে: নেতানিয়াহু বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা জোরদার ডিএমপির উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদার করবে বাংলাদেশ-মালয়েশিয়া বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল ১৬ বছরের দুর্নীতি-লুটপাটে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে: অর্থমন্ত্রী

প্রেমের টানে অনুপ্রবেশ, ভারতীয় কিশোরী আটক

আকাশ জাতীয় ডেস্ক:   

প্রেমের টানে পাসপোর্ট ছাড়াই ফরিদপুরে এসেছে পূজা বিশ্বাস (১৬) নামে ভারতীয় এক কিশোরী। পরে তাকে বিয়ের আসর থেকে উদ্ধার করেছে পুলিশ। সেই সঙ্গে তন্ময় রাজবংশি (২১) নামে প্রেমিককে আটক করা হয়েছে।

শনিবার (২৭ আগস্ট) ওই কিশোরীকে ফরিদপুর আদালতে পাঠিয়েছে থানা পুলিশ। ঘটনার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী-বোয়ালমারী ও আলফাডাঙ্গা) সার্কেল সুমন কর।

ওই কিশোরী কলকাতার নদীয়া জেলার শান্তিপুর থানার ফুলিয়াপাড়া এলাকার সুনীল দাসের মেয়ে। সে শুক্রবার (২৬ আগস্ট) বিকেল ৪টায় ফরিদপুরের বোয়ালমারীতে আসে।

জানা গেছে, ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার গুনবাহা গ্রামের তন্ময় রাজবংশি ফেসবুকে ওই কিশোরীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এক পর্যায় ওই কিশোরীকে তিনি পাসপোর্ট-ভিসা ছাড়াই বোয়ালমারীতে নিয়ে আসেন। পরে তাকে পোয়াইল গ্রামে তন্ময় রাজবংশির ভগ্নিপতি গোপাল রাজবংশির বাড়িতে রাখেন। এর পর খবর পেয়ে শুক্রবার রাত ১১টার দিকে তাদের বিয়ের আসর থেকে ওই কিশোরীকে উদ্ধার করে পুলিশ। এ সময় তন্ময়কে আটক করা হয়।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, মেয়েটি অপ্রাপ্তবয়স্ক হওয়ার পাশাপাশি তার কোনো পাসপোর্ট কিংবা ভিসা ছিল না। তাকে ফুঁসলিয়ে দেশে এনেছে তন্ময় রাজবংশি। কেন তিনি এই কাজটি করলেন তা জানতে তন্ময়কে ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে। এছাড়া ওই কিশোরীকে আদালতের মাধ্যমে কিশোরী সংশোধন কারাগারে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৪ শতাংশ: এডিবি

প্রেমের টানে অনুপ্রবেশ, ভারতীয় কিশোরী আটক

আপডেট সময় ০৫:২০:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২