ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ব্রাজিলকে হারিয়ে ফাইনালে জাপান

আকাশ স্পোর্টস ডেস্ক: 

পুরুষদের বিশ্বকাপের সবচেয়ে বেশি পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। কিন্তু নারী বিশ্বকাপে একবারও শিরোপা জেতেননি সেলেকাওরা।

তবে ব্রাজিলের নারীদের অনূর্ধ্ব-২০ দলটি তাদের বিশ্বকাপ আসরগুলোতে বরাবরই হতাশ করেছে। শিরোপা জেতা তো দূরের কথা, একটা বারের জন্য ফাইনালেও খেলতে পারেননি তারা।

এবারও সেই হতাশায় পুড়তে হলো। জাপানের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ স্বপ্ন ধুলোয় মিশে গেছে নেইমারের দেশের নারী ফুটবলারদের।

ঘরের মাঠ এস্তাদিও নাসিওনাল দে কোস্তারিকায় অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের সেমিফাইনালে শুক্রবার জাপানের মুখোমুখি হয়েছিল ব্রাজিল।

আক্রমণাত্মক খেলা খেলেও জয় নিয়ে ফিরতে পারেননি কোচ হোনাস উরিয়াসের শিষ্যরা।

ব্রাজিলের ১৯ শটের ৬টি গেছে জাপান গোলমুখে। যার একটি মাত্র জালে জড়ায়। এর বিপরীতে মাত্র ৯টি শট করে জাপান, যার ৪টি ছিল প্রতিপক্ষ গোলমুখে। চারটি শটের দুটোই কাজে লেগেছে জাপানের।

ম্যাচের ৩০ মিনিটে ইয়ুজুকি ইয়ামামোতোর গোলে এগিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়ন জাপান। ১-০ স্কোরলাইনে শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে নেমে ৫৫ মিনিটে মিরিয়াম ক্রিশ্চিনার গোলে সমতা ফেরে ব্রাজিল। তাতে ফাইনালের আশাটাও আবার জেগে ওঠে সেলেকাওদের।

তবে সে আশাকে ধুলোয় মিশিয়ে দেন জাপানের মাইকা হামানো। ম্যাচের ৮৪তম মিনিটে বক্সের বাইরে থেকে সতীর্থের বাড়ানো বল দখলে নিয়ে গোলরক্ষককে দারুণ দক্ষতায় ধোঁকা দেন মাইকা। অসাধারণ এক চিপে জয়সূচক গোলটা পেয়ে যান তিনি।

রেফারির শেষ বাঁশিতে ২-১ গোলে জয় নিয়ে ফাইনালে উঠে জাপান।

দিনের অন্য ম্যাচে একই ভেন্যুতে স্পেন মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডসের। সেই ম্যাচে ইনমা গাবারোর জোড়া গোলে ডাচদের ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠে গেছে স্পেন।

আগামী ২৮ আগস্ট প্রতিযোগিতার ফাইনালে স্পেনের মুখোমুখি হবে জাপান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ব্রাজিলকে হারিয়ে ফাইনালে জাপান

আপডেট সময় ০১:১৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২