ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু:সংসদে অর্থমন্ত্রী সাংবাদিক পেটানো ৪ নেতাকর্মীকে বহিষ্কার করল জামায়াত খাগড়াছড়িতে পৃথক গোলাগুলিতে ইউপিডিএফের দুই সদস্য নিহত নিষিদ্ধ সংগঠনকে বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না, প্রতিহত করা হবে: নবীউল্লাহ নবী একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া বাজেট প্রণয়ন করেন আমলারা, এমপিদের ভূমিকা গলাবাজি: জামায়াত এমপি ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’:স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশের গুণী মানুষদের যথাযথ সম্মান দেওয়ার আহ্বান মঈন খানের মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারালেন আইনজীবী

বাড়িতে যেতে চাওয়ায় পাথরঘাটায় মাদরাসাছাত্রকে পিটিয়ে জখম

আকাশ জাতীয় ডেস্ক:  

বাড়িতে যেতে চাওয়ায় বরগুনার পাথরঘাটায় জালিস মাহমুদ (১১) নামে এক মাদরাসাছাত্রকে বেত দিয়ে বেধড়ক পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে দুই শিক্ষকের বিরুদ্ধে।

উপজেলার মাছের খাল গ্রামের কোরবানিয়া হাফিজিয়া মাদরাসায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, বাড়িতে যেতে চাওয়ায় ওই মাদরাসার দুই শিক্ষক মিল্লাত হোসেন ও আল-আমিন মিলে ছাত্র জালিসকে বেত দিয়ে নির্মমভাবে বেধড়ক পিটিয়ে আহত করে। পরে আহতাবস্থায় ওই ছাত্র পালিয়ে বাড়িতে চলে যায়। ছেলের এমন অবস্থা দেখে হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে আসে তার বাবা-মা।

আহত জালিস জানায়, সে বাড়িতে আসতে চেয়েছিল বলে তাকে আসতে না দিয়ে বৃহস্পতিবার ফজরের নামাজের পর ও সকাল সাড়ে ৭টার দিকে দুই দফায় বেত দিয়ে বেধড়ক পেটান শিক্ষক মিল্লাত হোসেন ও আল-আমিন।

এদিকে ছেলের ওপর ওই দুই শিক্ষকের নির্যাতনের অভিযোগে বিচারের দাবি করেছেন বাবা জাকির হোসেন। শিক্ষকের এমন কাণ্ড দেখে স্থানীয়রাও হতবাক।

এ ব্যাপারে কথা বলতে ওই মাদরাসায় গেলে অভিযুক্ত ওই দুই শিক্ষককে পাওয়া যায়নি।

এ বিষয়ে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুফল চন্দ্র গোলদার বলেন, কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু:সংসদে অর্থমন্ত্রী

বাড়িতে যেতে চাওয়ায় পাথরঘাটায় মাদরাসাছাত্রকে পিটিয়ে জখম

আপডেট সময় ০১:০৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২