ঢাকা ১১:১৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

‘বুড়ো’ অ্যান্ডারসনের বিশ্বরেকর্ড

আকাশ স্পোর্টস ডেস্ক:

ধারাবাহিক পারফর্ম করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন জেমস অ্যান্ডারসন। টেস্টের আদি ফরম্যাটে পেস বোলার হিসেবে রেকর্ড সর্বোচ্চ ৬৫৯ উইকেট শিকারের কীর্তি গড়েন এই ইংলিশ তারকা।

বৃহস্পতিবার ইংল্যান্ডের ওল্ড ট্রাফোর্ডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরু হওয়া টেস্টে খেলতে নেমেই নতুন একটি মাইলফলক স্পর্শ করলেন অ্যান্ডারসন।

দেশের মাঠে টেস্ট ম্যাচ খেলার সেঞ্চুরি করে ফেললেন ৪০ বছর বয়সী এই তারকা পেসার। এর আগে ভারতের মাঠে সর্বোচ্চ ৯৪টি টেস্ট ম্যাচ খেলেছিলেন কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। ৯২টি টেস্ট ম্যাচ খেলেন অস্ট্রেলিয়ার সাবেক সফল অধিনায়ক রিকি পন্টিং। তবে একমাত্র ক্রিকেটার হিসেবে ঘরের মাঠে একশটি টেস্ট ম্যাচ খেলার বিশ্ব রেকর্ড গড়লেন অ্যান্ডারসন।

সবচেয়ে বেশি ২০০টি টেস্ট ম্যাচ খেলার বিশ্ব নজির গড়েন ভারতের সাবেক অধিনায়ক শচীন টেন্ডুলকার। ইতোমধ্যে ১৭৪টি টেস্ট ম্যাচ খেলে দ্বিতীয় পজিশনে আছেন জেমস অ্যান্ডারসন। ১৬৮টি করে টেস্ট ম্যাচ খেলে বিদায় নিয়েছেন অস্ট্রেলিয়ার দুই কিংবদন্তি ক্রিকেটার রিকি পন্টিং ও স্টিভ ওয়াহ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বুড়ো’ অ্যান্ডারসনের বিশ্বরেকর্ড

আপডেট সময় ০৭:৫২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২