ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু:সংসদে অর্থমন্ত্রী সাংবাদিক পেটানো ৪ নেতাকর্মীকে বহিষ্কার করল জামায়াত খাগড়াছড়িতে পৃথক গোলাগুলিতে ইউপিডিএফের দুই সদস্য নিহত নিষিদ্ধ সংগঠনকে বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না, প্রতিহত করা হবে: নবীউল্লাহ নবী একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া বাজেট প্রণয়ন করেন আমলারা, এমপিদের ভূমিকা গলাবাজি: জামায়াত এমপি ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’:স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশের গুণী মানুষদের যথাযথ সম্মান দেওয়ার আহ্বান মঈন খানের মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারালেন আইনজীবী

৩৩৩ রানের বিশাল ব্যবধানে বাংলাদেশের হার

আকাশ স্পোর্টস ডেস্ক:
পচেফস্ট্রুম টেস্টে ৩৩৩ রানের বিশাল ব্যবধানে হারল বাংলাদেশ দল। জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার দেওয়া ৪২৪ রানের লক্ষ্য তাড়া করে মাত্র ৯০ রানে অলআউট হয়ে যান মুশফিক-রিয়াদরা।
আগের দিনের তিন উইকেটে ৪৯ রান নিয়ে সোমবার দুপুরে পঞ্চম ও শেষ দিনে ফের ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। কিন্তু এদিনে মাত্র ৪১ রান যোগ করেই বাকি ৭ উইকেট হারায় বাংলাদেশ। দলের পক্ষে ইমরুল কায়েস সর্বোচ্চ ৩২ রান করেন। এছাড়া মুশফিক (১৬) ও মিরাজ (১৫ অপরাজিত) ছাড়া কেউ দুই অঙ্ক ছূঁতে পারেননি। প্রোটিয়া বোলারদের মধ্যে মহারাজ ৪টি ও রাবাদা ৩টি উইকেট নেন।
প্রথম ইনিংসে ১৭৬ রানের লিড নিয়ে থাকা দক্ষিণ আফ্রিকা গতকাল ছয় উইকেটে ২৪৭ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। ফলে বাংলাদেশের জয়ের জন্য ৪২৪ রানের লক্ষ্য নির্ধারিত হয়। সেই লক্ষ্য পূরণে গতকাল তিন উইকেট হারিয়ে ৪৯ রান করেছে মুশফিক বাহিনী|। এদিন আউট হন টপ অর্ডারের তিন ব্যাটসম্যান তামিম ইকবাল, ইমরুল কায়েস ও মুমিনুল হক।
এর আগে তিন উইকেটে ৪৯৬ রান করে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস ঘোষণা করে। জবাবে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে করেছে ৩২০ রান।
Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু:সংসদে অর্থমন্ত্রী

৩৩৩ রানের বিশাল ব্যবধানে বাংলাদেশের হার

আপডেট সময় ০৮:২১:২৭ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০১৭