ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টেস্ট ক্রিকেটে ভুতুড়ে দিন!

আকাশ স্পোর্টস ডেস্ক:

টেস্ট ক্রিকেটে ভুতুড়ে একটি দিন যাচ্ছে আজ। পচেফস্ট্রুমে আজ ১৭.১ ওভারে ৭ উইকেট হারিয়েছে বাংলাদেশ। ওদিকে আবুধাবি টেস্টের শেষ দিনে শ্রীলঙ্কা আর পাকিস্তান মিলে ৪৪.৪ ওভারে হারিয়েছে ১০ উইকেট! শ্রীলঙ্কাকে দ্বিতীয় ইনিংসে ১৩৮ রানে অলআউট করে পাকিস্তান এবার ধুঁকছে। ১৩৬ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৩৫ রানে তারা হারিয়েছে ৫ উইকেট!

আপাতত হারিস-সরফরাজ মিলে বাঁধ দেওয়ার চেষ্টা করছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের স্কোর ৫ উইকেটে ৪৯। আরও ৮৭ রান চাই পাকিস্তানের। শ্রীলঙ্কার চাই ৫ উইকেট। ৪০ ওভারের মতো বাকি। শেষ দিনে রোমাঞ্চ বেশ জমে উঠেছে।
প্রথম ইনিংসে দুই দলই সমানে সমানে জবাব দিচ্ছিল। শ্রীলঙ্কার ৪১৯ রানের জবাবে ৩ রানের লিড নিয়ে পাকিস্তান করেছিল ৪২২। দ্বিতীয় ইনিংসেও দুই দল সমানে সমান জবাব দিচ্ছে। এবার অংশ লড়াইটা হচ্ছে বোলারদের। ৪ উইকেটে ৬৯ রান নিয়ে দিন শেষ করা শ্রীলঙ্কা আজ অলআউট হয়েছে আরও ঠিক ৬৯ রান যোগ করেই। ৫ উইকেট নিয়েছেন ইয়াসির শাহ।
কিন্তু সহজ লক্ষ্যটা শুরুতেই কঠিন বানিয়ে ফেলে পাকিস্তান। নিয়মিত বিরতিতে হারায় উইকেট। এখন হারিস-সরফরাজ কী করেন, তার ওপর নির্ভর করছে অনেক কিছু।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

টেস্ট ক্রিকেটে ভুতুড়ে দিন!

আপডেট সময় ০৮:০৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০১৭