ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু:সংসদে অর্থমন্ত্রী সাংবাদিক পেটানো ৪ নেতাকর্মীকে বহিষ্কার করল জামায়াত খাগড়াছড়িতে পৃথক গোলাগুলিতে ইউপিডিএফের দুই সদস্য নিহত নিষিদ্ধ সংগঠনকে বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না, প্রতিহত করা হবে: নবীউল্লাহ নবী একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া বাজেট প্রণয়ন করেন আমলারা, এমপিদের ভূমিকা গলাবাজি: জামায়াত এমপি ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’:স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশের গুণী মানুষদের যথাযথ সম্মান দেওয়ার আহ্বান মঈন খানের মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারালেন আইনজীবী

বাংলাদেশের ভাবনায় শুধুই ড্র

আকাশ স্পোর্টস ডেস্ক:
পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হার এড়াতে সোমবার সারাদিন ব্যাটিং করতে হবে। আর জিততে হলে করতে হবে ৩৭৫ রান। তাই জয়ের চিন্তাটা আপাতত মাথা থেকে ঝেড়েই ফেলেছে টাইগাররা। সারাদিন ব্যাটিং করে অন্তত ম্যাচটা ড্র করা যায় কি না সেই আশায় আপাতত বুক বাধছেন তারা। রবিবার রাতে চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এমনটিই জানালেন উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস।
সোমবার দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা এখনো ব্যাকফুটে যাইনি। যদি ভালো দুই-একটা জুটি হয় হয়তো কিছু হতে পারে। পঞ্চম দিনে তিনশ-সাড়ে তিনশ রান তাড়া করে জেতা যায় না। আমাদের তিন উইকেট চলে গেছে। চেষ্টা করব ভালো কিছু করতে। তবে এখান থেকে জেতা কঠিন, ড্র করার চেষ্টা থাকবে।’
প্রথম ইনিংসে ১৭৬ রানের লিড নিয়ে থাকা দক্ষিণ আফ্রিকা গতকাল ছয় উইকেটে ২৪৭ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। ফলে বাংলাদেশের জয়ের জন্য ৪২৪ রানের লক্ষ্য নির্ধারিত হয়। সেই লক্ষ্য পূরণে গতকাল তিন উইকেট হারিয়ে ৪৯ রান করেছে মুশফিক বাহিনী|। আউট হয়েছেন টপ অর্ডারের তিন ব্যাটসম্যান তামিম ইকবাল, ইমরুল কায়েস ও মুমিনুল হক।
তবে লিটনের দাবি বাংলাদেশ প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত ম্যাচে আছে। তিনি বলেন, ‘চার দিন গেছে, আমরা এখনো ম্যাচের বাইরে নই। টেস্ট ক্রিকেটে আপনি সব সময় জয় পাবেন না। কখনো হারবেন, কখনো ড্র হবে। এমন নয় যে জিততেই হবে আপনাকে। না জেতা মানে এই নয় যে, আমরা ম্যাচে নেই। প্রথম দিন থেকে আমরা ম্যাচে ছিলাম এবং এখন পর্যন্ত আছি।’
Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু:সংসদে অর্থমন্ত্রী

বাংলাদেশের ভাবনায় শুধুই ড্র

আপডেট সময় ০৭:৫৮:২৯ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০১৭