ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কারিগরি ত্রুটি: কাতারগামী বিমান ঢাকায় ফিরল ভারতের আকাশ থেকেই

আকাশ জাতীয় ডেস্ক:  

কাতারের উদ্দেশে ঢাকা থেকে উড্ডয়ন করেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩২৫ ফ্লাইটটি। তবে ‘কারিগরি ত্রুটির’ কারণে ভারতের আকাশ থেকেই দেশে ফিরে আসতে বাধ্য হয়েছে ফ্লাইটটি।

সোমবার (২২ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিমান সংশ্লিষ্টরা। যদিও এ বিষয়ে এখনও কর্তৃপক্ষের কাছ থেকে কোন আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, গতকাল রাত পৌনে ৭টায় বিমানের বিজি-৩২৫ ফ্লাইটটি ঢাকা থেকে দোহার উদ্দেশে বাংলাদেশ ছাড়ে। তবে বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারের ফ্লাইটটি উড্ডয়নের দেড় ঘণ্টা পর ভারতের রায়পুরের আকাশে কারিগরি ত্রুটি দেখা দেয়, পাইলট তাৎক্ষনিক ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন।

প্রায় পৌনে ২ ঘণ্টা উড়ে ফ্লাইটটি নিরাপদে ঢাকায় অবতরণ করে। এই ফ্লাইটে মোট ২৭৪ জন যাত্রী ছিলেন।

বিমানবন্দর সূত্র জানায়, ফ্লাইটটি ফিরে আসার বিষয়ে বিমান বিস্তৃতভাবে কিছু জানায়নি। তারা শুধু ‘টেকনিক্যাল ইস্যু (কারিগরি ত্রুটি)’ উল্লেখ করেছে। তবে শুনেছি বিমানের উইন্ডশিল্ড (পাইলটের সামনের কাঁচ) ক্ষতিগ্রস্ত হওয়ায় পাইলট ফ্লাইটটি নিয়ে দেশে ফিরে আসেন।

ওই ফ্লাইটে থাকা এক যাত্রী ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে বেঁচে ফিরলাম। ঢাকা থেকে দোহা যাওয়ার পথে আমাদের বিমানে সমস্যা শুরু হয়। পরে আমরা ঢাকা ফিরে আসতে বাধ্য হই। আল্লাহর রহমতে ২৭৪ জনের প্রাণ রক্ষা পেল।’

এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলেনি বিমান। তবে বিমানের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, ফ্লাইটের যাত্রীদের নিয়ে বিমানের আরেকটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার এয়ারক্রাফটটি রাত সাড়ে ১১টায় কাতারের উদ্দেশে রওনা হয়েছে। স্থানীয় সময় মধ্যরাত সোয়া ১টায় ফ্লাইটটি কাতারের দোহা বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে বুধবার (২০ আগস্ট) দিল্লি থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট উড্ডয়ন করতে পারেনি। বিমানের বোয়িং-৭৩৭ ফ্লাইটটির হাইড্রোলিকের পাইপে লিকেজ দেখা দিয়েছিল। একইদিন ওই ফ্লাইটের ১৬২ যাত্রীকে দেশে ফিরিয়ে আনতে আরেকটি উড়োজাহাজ দিল্লিতে পাঠায় বিমান। সেই ফ্লাইটটিতে বিমানের প্রকৌশলীরাও ছিলেন। পরে তারা উড়োজাহাজটি মেরামত করে দেশে ফিরিয়ে আনেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কারিগরি ত্রুটি: কাতারগামী বিমান ঢাকায় ফিরল ভারতের আকাশ থেকেই

আপডেট সময় ১২:৪১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২