ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘গুড নিউজ’, বছরে ৪-৫ হাজার বাংলাদেশির চাকরি হবে গ্রিসে

আকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশ ও গ্রিসের মধ্যে মাইগ্রেশন অ্যান্ড মোবিলিটি বিষয়ক সমঝোতা স্মারক ভূতাপেক্ষ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর মাধ্যমে সেদেশে বছরে ৪ থেকে ৫ হাজার বাংলাদেশি কৃষি শ্রমিক বা দক্ষ ব্যক্তির কর্মসংস্থান হবে।

আজ সোমবার দুপুরে মন্ত্রিসভার বৈঠক শেষে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, ‘বাংলাদেশ ও হেলেনিক রিপাবলিকের (গ্রিস) মধ্যে মাইগ্রেশন অ্যান্ড মোবিলিটিবিষয়ক সমঝোতাস্মারক মন্ত্রিসভা ভূতাপেক্ষ অনুমোদন দিয়েছে। এটি একটি গুড নিউজ। এ স্মারকের পরিপ্রেক্ষিতে বছরে ৪ থেকে ৫ হাজার বাংলাদেশি কৃষি শ্রমিক বা দক্ষ ব্যক্তি যেতে পারবেন এবং তারা ৫ বছরের জন্য একটি ওয়ার্ক পারমিট পাবেন। পারফরম্যান্স বা নিয়মানুযায়ী সেটা পরবর্তীতে যদি বাড়ানো হয়, তাহলে আরও থাকতে পারবেন।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘যতদিন এ স্মারক থাকবে ততদিন বছরে ৪ থেকে ৫ হাজার বাংলাদেশি গ্রিসে অফিসিয়ালি যেতে পারবেন। আর প্রায় ১৪-১৫ হাজার, যারা আন-অথরাইজড ভিসায় রয়ে গেছেন, তারাও এর মাধ্যমে সেখানে বৈধতা পাবেন। এটি আমাদের জন্য খুবই ভালো একটি স্মারক।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘গুড নিউজ’, বছরে ৪-৫ হাজার বাংলাদেশির চাকরি হবে গ্রিসে

আপডেট সময় ০৭:১৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২