ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি অফিস ৮টা থেকে ৩টা

আকাশ জাতীয় ডেস্ক:  

দেশে বিদ্যুৎ সাশ্রয়ে কমিয়ে আনা হয়েছে সরকারি অফিসের সময়সীমা। আগামী বুধবার থেকে সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ৭ ঘণ্টা সরকারি অফিসের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যুক্ত হন।

অফিসের সময়সূচি পরিবর্তন করা ছাড়াও এদিন শিক্ষাপ্রতিষ্ঠান সপ্তাহে দুই দিন বন্ধ রাখা ও ব্যাংক খোলা রাখার সময় সকাল ৯টা থেকে ৪টা নির্ধারণ করা হয়েছে।

বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত ছিলেন- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, আইনমন্ত্রী আনিসুল হক, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, শিক্ষামন্ত্রী দীপু মনি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমদ, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান এবং কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক।

বিদ্যুৎ ও জ্বালানির ঘাটতি মোকাবিলায় গত ১৮ জুলাই থেকে এলাকাভিত্তিক লোডশেডিং শুরু করে সরকার। খরচ কমাতে ডিজেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। সে সময় জানানো হয়েছিল, সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অফিস সময় নির্ধারণ করা হতে পারে। পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানগুলোর সভা ভার্চুয়াল করার বিষয়েও ঘোষণা আসতে পারে।

সম্প্রতি এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছিলেন, অফিস সময় কমিয়ে আনা হতে পারে অথবা ওয়ার্ক ফ্রম হোম করা হতে পারে। অথবা এ দুটিই হতে পারে। প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা হচ্ছে। কয়েকদিনের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। সে অনুযায়ী আজ মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত এলো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি অফিস ৮টা থেকে ৩টা

আপডেট সময় ০৫:১৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২