ঢাকা ০৭:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এমবাপ্পে ৩ নেইমার ২ মেসি ১

আকাশ স্পোর্টস ডেস্ক: 

বিতর্ক ও বিরোধের সব গুঞ্জন যেন থামিয়ে দিল একটি মাত্র ম্যাচ। রোববার রাতে লিগ ওয়ানের ম্যাচে একসঙ্গে জ্বলে উঠলেন পিএসজির তিন মহাতারকা লিওনেল মেসি, নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পে। তিনজনই পেলেন গোলের দেখা। তাদের দুর্দান্ত পারফরম্যান্সে ৭-১ গোলে লিলকে উড়িয়ে দিল পিএসজি।

এই সাত গোলের মধ্যে ৩ গোল তথা হ্যাটট্রিক করলেন এমবাপ্পে, ২টি গোল এলো নেইমারের পা ছুঁয়ে। মেসিও একটি গোল করে স্কোরশিটে নাম তুললেন। তিন জনের মধ্যে নেইমারকে একটু বেশি এগিয়ে রাখা যায়। জোড়া গোলের সঙ্গে তিনটি গোলে তার অবদান রয়েছে।

লিলের মাঠে ম্যাচ শুরু হতে না হতেই পরেই লিড নেয় পিএসজি। মাত্র ৮.৩৬ সেকেন্ডের মাথায় কিক অফ থেকে গোল করে বসেন এমবাপ্পে। মাঝমাঠ থেকে মেসির লম্বা করে বাড়ানো বল ধরে সহজেই জালের ঠিকানা খুঁজে নেন ফরাসি ফরোয়ার্ড।

ফ্রেঞ্চ লিগে ২০০৫-০৬ মৌসুম থেকে পরিসংখ্যান সংরক্ষণের পর থেকে এমবাপ্পের এটিই দ্রুততম গোলের রেকর্ড।

২৭ মিনিটে স্কোরলাইন ২-০ করেন লিওনেল মেসি। নুনো মেন্ডেসের সঙ্গে চমৎকার বোঝাপড়ায় ডান পায়ের ফিনিশিং টানেন আর্জেন্টাইন জাদুকর।

৩৯ মিনিটে নেইমারের অ্যাসিস্ট থেকে গোল পান আশরাফ হাকিমি। এর ৪ মিনিট পরেই গোল করে দলের হালিপূরণ করেন নেইমার।  ৪-০ গোলের ব্যবধানে বিরতিতে যায় পিএসজি।

দ্বিতীয়ার্ধে নেমে ৫২ মিনিটে আবারও গোলের দেখা পান নেইমার। এর দুই মিনিট পর এক গোল শোধ করেন লিলের জনাথান বাম্বা।

৬৬ ও ৮৭ মিনিটে নেইমারের অ্যাসিস্ট থেকে গোল করে নিজের হ্যাটট্রিক তুলে নেন এমবাপ্পে। এরপর আর কোনো গোল না হলে ৭-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।

তিন জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে প্যারিসের দলটি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

এমবাপ্পে ৩ নেইমার ২ মেসি ১

আপডেট সময় ০১:২৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২