ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

দেশ গড়তে ফ্রিল্যান্সাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: তথ্য ও প্রযুক্তি সচিব

আকাশ জাতীয় ডেস্ক: 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম বলেছেন, ২০২১ সালে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন।

তিনি নতুন স্বপ্ন দেখিয়েছেন ২০৪১ সালে বাংলাদেশ হবে আধুনিক, উন্নত ও স্মার্ট রাষ্ট্র। স্মার্ট বাংলাদেশ গড়তে ফ্রিল্যান্সাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ফ্রিল্যান্সাররা তাদের কাজের মাধ্যমে বিশ্বে দেশকে ব্র্যান্ডিং করবে। ফ্রিল্যান্সারদের দক্ষতা বৃদ্ধিতে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে।

রোববার যশোরে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক অডিটোরিয়ামে ফ্রিল্যান্সিং আইডিয়া শেয়ারিং সেমিনার ও সফল ফ্রিল্যান্সারদের মাঝে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আইসিটি মন্ত্রণালয়ের লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. নাসিম আদনান।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা ও উন্নয়ন) ড. খন্দকার আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের প্রকল্প পরিচালক হুমায়ুন কবীর, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব (পরিকল্পনা অধিশাখা) আসপিয়া আকতার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব (উন্নয়ন, পরিবীক্ষণ ও বাস্তবায়ন) মনির হোসেন, যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনোয়ার হোসেন। বক্তব্য রাখেন সফল ফ্রিল্যান্সার আব্দুল্লাহ আল নোমান ও ঝর্ণা খাতুন।

সেমিনার শেষে সফল ফ্রিল্যান্সারদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগের কথা জানালেন জি এম কাদের

দেশ গড়তে ফ্রিল্যান্সাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: তথ্য ও প্রযুক্তি সচিব

আপডেট সময় ০১:২১:৫৩ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২