ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পুত্রবধূর মৃত্যুর সংবাদে মারা গেলেন শ্বশুর

আকাশ জাতীয় ডেস্ক:  

ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নে পুত্রবধূর মৃত্যুর সংবাদ শুনে শ্বশুরের মৃত্যু হয়েছে। এ নিয়ে এলাকায় একই পরিবারের দুইজনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। শনিবার দুপুরে উপজেলার জায়লস্কর ইউনিয়নের বারহীগোবিন্দ গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, ওই গ্রামের ওয়ারিশ হাজী বাড়ির আবু তাহেরের পুত্রবধূ রিনা আক্তার (৩৬) শনিবার সকালে অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করেন। ওই দিন দুপুর ১টার দিকে পুত্রবধূর লাশ বাড়িতে আনার সংবাদ শুনে শ্বশুর আবু তাহেরও (৮০) মৃত্যুর কোলে ঢলে পড়েন। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রোববার সকাল ১০টায় বারাহীগোবিন্দ বটতলা জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে আবু তাহের ও রিনা আক্তারের লাশ দাফন করা হয়।

স্থানীয় শফিকুল আলম স্বপন বলেন, এমন মর্মান্তিক ও হৃদয়বিদারক মৃত্যুতে স্বজনসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পুত্রবধূর মৃত্যুর সংবাদে মারা গেলেন শ্বশুর

আপডেট সময় ১১:৫২:১৯ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২