ঢাকা ০৭:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী

দলীয় এমপি হলেও পররাষ্ট্রমন্ত্রী আ.লীগের কেন্দ্রীয় কমিটির কেউ নন: তথ্যমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন ‘দলের কেউ নন’ বলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান যে মন্তব্য করেছেন তা ‘সঠিক’ বলেই জানালেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সচিবালয়ে রবিবার ব্রিফিংয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন দলীয় সংসদ সদস্য হলেও ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কেউ নন।’

আগের দিন শনিবার ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে এক আলোচনা সভায় আবদুর রহমান বলেছেন, ‘পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের কেউ নন এবং তার বক্তব্যের দায়ভার দল নেবে না। ভারত নিয়ে মোমেনের বক্তব্য আওয়ামী লীগের দলীয় বক্তব্যও নয়। কোনো দেশের সমর্থনে আওয়ামী লীগের ক্ষমতায় আসা নির্ভর করে না।’

এ বিষয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য অবশ্যই। কিন্তু দলের কেন্দ্রীয় কমিটির তো কেউ নন। যেহেতু কেন্দ্রীয় কমিটির কেউ নন, দলের পক্ষে বিদেশে গিয়ে দায়িত্বপ্রাপ্ত কেউ নন, সেটা তিনি (আবদুর রহমান) সঠিক বলেছেন।’

‘দলীয় সংসদ সদস্য হলেও উনি (মোমেন) যেহেতু আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কেউ নন সুতরাং আওয়ামী লীগের পক্ষে বিদেশে গিয়ে কিছু বলা, সে দায়িত্ব বাংলাদেশ আওয়ামী লীগ কাউকে দেয়নি, তাকে (মোমেন) দেয়নি’—যোগ করেন তথ্যমন্ত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাজ্যে মানব পাচারকারী চক্রের ২১ সদস্যের কারাদণ্ড

দলীয় এমপি হলেও পররাষ্ট্রমন্ত্রী আ.লীগের কেন্দ্রীয় কমিটির কেউ নন: তথ্যমন্ত্রী

আপডেট সময় ০৫:৪৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২