ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু:সংসদে অর্থমন্ত্রী সাংবাদিক পেটানো ৪ নেতাকর্মীকে বহিষ্কার করল জামায়াত খাগড়াছড়িতে পৃথক গোলাগুলিতে ইউপিডিএফের দুই সদস্য নিহত নিষিদ্ধ সংগঠনকে বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না, প্রতিহত করা হবে: নবীউল্লাহ নবী একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া বাজেট প্রণয়ন করেন আমলারা, এমপিদের ভূমিকা গলাবাজি: জামায়াত এমপি ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’:স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশের গুণী মানুষদের যথাযথ সম্মান দেওয়ার আহ্বান মঈন খানের মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারালেন আইনজীবী

বরগুনায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ এড়াতে ফের ১৪৪ ধারা

আকাশ জাতীয় ডেস্ক: 

বরগুনা পৌরসভায় ২১ আগস্ট উপলক্ষে ছাত্রলীগের দুই গ্রুপের শোকসভা কেন্দ্র করে ফের ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক শুভ্রা দাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আদেশ জানানো হয়।

জানা গেছে, বরগুনা জেলা ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকের নেতৃত্বে রবিবার বিকাল ৩টায় বরগুনা সরকারি কলেজ এলাকায় ২১ আগস্ট উপলক্ষে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এদিকে একই সময়ে একই স্থানে ছাত্রলীগের পদবঞ্চিত গ্রুপের সবুজ মোল্লা এবং রাজ আরিয়ান বিশালের নেতৃত্বে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

ছাত্রলীগের দুই গ্রুপের একই সময়ে একই স্থানে কর্মসূচি দেওয়ায় সেখানে বিশৃঙ্খলা ও সংঘর্ষ এড়াতে সরকারি কলেজ এলাকাসহ পৌর শহরে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। রবিবার দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য এই আদেশ জারি থাকবে।

এর আগে গত ৫ আগস্ট বরগুনায় একই স্থানে জেলা ছাত্রলীগের এই দুই গ্রুপ দোয়া অনুষ্ঠানের আয়োজন করায় অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৪৪ ধারা জারি করেছিল জেলা প্রশাসন।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বলেন, পৌর শহরের গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া পুলিশের কয়েকটি দল টহলে রয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর রয়েছে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু:সংসদে অর্থমন্ত্রী

বরগুনায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ এড়াতে ফের ১৪৪ ধারা

আপডেট সময় ০৫:৪০:১৪ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২