ঢাকা ০৭:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী

ইলিয়াসপুত্রের বিয়ে এক টেবিলে মির্জা ফখরুল-জিএম কাদের

আকাশ জাতীয় ডেস্ক:

নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর বড় ছেলে মোহাম্মদ আবরার ইলিয়াস বিয়ে করেছেন। গত শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের সহপাঠী তাসমিনা শাহতাজ সাথীর সঙ্গে নতুন জীবনের যাত্রা শুরু করেন তিনি।

রাজধানী ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিয়ের অনুষ্ঠান হয়। এতে বিএনপির কেন্দ্রীয় ও অন্যান্য রাজনৈতিক দলের নেতারাসহ ইলিয়াস আলীর আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।

এই বিয়ের অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে একই টেবিলে পাশাপাশি বসতে দেখা গেছে।

মির্জা ফখরুল ও জিএম কাদেরের সাক্ষাৎ প্রসঙ্গে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেছেন, ‘অনুষ্ঠানে দুই জাতীয় নেতার সাক্ষাতে মূলত কুশল বিনিময় হয়েছে।’

অনুষ্ঠানে মির্জা ফখরুল, জি এম কাদের ছাড়াও উপস্থিত ছিলেন মির্জা ফখরুলের সহধর্মিনী রাহাত আরা বেগম, সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, মহানগর বিএনপির আমান উল্লাহ আমান ও আবদুস সালাম, ইশরাক হোসেন, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ এবং সিলেট মহানগর বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরীসহ অনেকেই।

এর আগে আববার ইলিয়াসের গায়ে হলুদের অনুষ্ঠানেও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, আগামী ২৩ আগস্ট আবরার-তাসনিমা দম্পতির বিবাহোত্তর সংবর্ধনা হওয়ার কথা রয়েছে। বিয়ের কার্ডে ইলিয়াস আলী ও তাহসিনা রুশদীরের নাম উল্লেখ রয়েছে।

তাসমিনা শাহতাজ ও আবরার দুইজনেই লন্ডনের লিংকস ইউনিভার্সিটি থেকে ব্যারিস্টার এট ‘ল পাস করেন। কনের বাবা ব্যবসায়ী কামাল উদ্দিন চৌধুরী ঢাকায় থাকেন। তবে, গ্রামের বাড়ি চাঁদপুরে।

উল্লেখ্য, ২০১২ সালের ১৭ এপ্রিল গাড়ি চালকসহ রাজধানীর বনানী থেকে নিখোঁজ হন বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী। মাঝে তার সন্ধান দাবিতে অনেক কর্মসূচি পালন করা হলেও আজও তার খোঁজ মেলেনি। তিনি যখন নিখোঁজ হন তখন তার বড় ছেলে আবরার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন। আবরারও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি দলটির মানবাধিকারবিষয়ক উপকমিটির সদস্য।

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাজ্যে মানব পাচারকারী চক্রের ২১ সদস্যের কারাদণ্ড

ইলিয়াসপুত্রের বিয়ে এক টেবিলে মির্জা ফখরুল-জিএম কাদের

আপডেট সময় ১১:৪০:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২