ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে চালু হবে ‘ইউনিভার্সাল কার্ড’ বস্ত্র খাত পুনরুজ্জীবনে গভর্নরকে বিটিএমএ’র ১০ দফা প্রস্তাব থানায় গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করল পুলিশ কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ প্রধানমন্ত্রীর জুলাইকে ইতিহাসের পাতায় তুলে ধরার আহ্বান বিরোধীদলীয় নেতার জুলাইয়ের প্রথম ১৪ দিনে দেশে এলো ১৫৪ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স ত্রাণ বিতরণে অনিয়ম হলেই ব্যবস্থা: ত্রাণমন্ত্রী জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে: স্বাস্থ্যমন্ত্রী প্রকৃত শহীদ ও মুক্তিযোদ্ধার সঠিক তালিকা প্রণয়নে রাজনীতিকরণ হয়েছে: প্রধানমন্ত্রী

১০ কোটির ক্লাবে শাকিব-বুবলীর ‘দিল দিল’

আকাশ বিনোদন ডেস্ক : 

১০ কোটির মাইলফলক স্পর্শ করেছে ‘দিল দিল’ গানটি। শাকিব খান ও বুবলী অভিনীত ‘বসগিরি’ ছবির এ গানটি প্রকাশের পরপরই আলোচনায় চলে আসে। ২০১৬ সালে ১২ সেপ্টেম্বর মুক্তি পায় ‘বসগিরি’। একই বছরের ৪ সেপ্টেম্বর ‘দিল দিল’ ইউটিউবে প্রকাশিত হয়। গানটির শুটিং হয়েছিল থাইল্যান্ডে। ‘দিল দিল’ গানটিতে দ্বৈত কণ্ঠ দিয়েছেন কনা ও ইমরান।

‘বসগিরি’ দিয়েই ঢালিউডে অভিষেক বুবলীর। সেই ছবির গান ‘দিল দিল’ ১০ কোটির মাইলফলক স্পর্শ করায় উচ্ছ্বসিত তিনি। বুবলী বলেন, ‘সত্যিকার অর্থে আমার কাছে খবরটি অন্য রকমের ভালো লাগার। ছবির পরিচালক, প্রযোজক ও গানটির গীতিকার, সুরকার, গায়ক-গায়িকা ও কোরিওগ্রাফারের কাছে ভীষণ কৃতজ্ঞ। কারণ, তাদের কারণেই এত সুন্দর একটি গানের অংশ হয়ে দর্শকের কাছে পৌঁছাতে পেরেছি।’

উল্লেখ্য, ‘বসগিরি’ ছবিটি পরিচালনা করেছেন শামীম আহমেদ রনি। ছবির ‘দিল দিল’ গানে কোরিওগ্রাফি করেছেন আদিল শেখ। গানের কথা লিখেছেন কবির বকুল এবং কম্পোজ করেছেন শওকত আলী ইমন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহাকাশে ৮ মাস, যে বিশেষ মিশনে যাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত অনিল মেনন

১০ কোটির ক্লাবে শাকিব-বুবলীর ‘দিল দিল’

আপডেট সময় ১০:৩৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২