ঢাকা ১২:১১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে নিজের গলায় ছুরি, তিনজনের অবস্থা আশঙ্কাজনক

আকাশ জাতীয় ডেস্ক:

সিলেট নগরীর বাদামবাগিচায় স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে নিজের গলায় ছুরি চালিয়েছেন শাহজাহান নামে একজন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তবে কি কারণে এমন ঘটনা ঘটেছে- সেটা জানা যায়নি।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাদামবাগিচার ২নং রোডের ২৩/২ নং বাসায় এ ঘটনা ঘটে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম।

স্থানীয়রা জানায়, বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকার বাসিন্দা শাহজাহান আহমদ (৩০) এর স্ত্রী সুলতানা বেগম ফারজানা ও শাশুড়ি রোকসানা বেগম (৫১) নগরীর বাদাম বাগিচার বকুল মিয়ার বাসা ১ আগস্ট ভাড়া নেন। ওই বাসায় শাহজাহান ও সুলতানা দম্পতির দুই সন্তান তানহা (৮) ও মাহবুবুল আলম (৬)-কে নিয়ে বসবাস করেন স্ত্রী ও শাশুড়ি। তবে মাঝেমধ্যে আসতেন স্বামী শাহজাহান আসতেন। তবে শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় শাহজাহান তার স্ত্রী ফারজানার গলাকেটে পরে শাশুড়ির গলা কাটেন। তারপর নিজের গলায় ছুরি চালান তিনি। তাদের সন্তানদের কান্না শুনে আশপাশের লোকজন এগিয়ে আসেন এবং স্থানীয় কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম ও পুলিশে খবর দেয়। খবর পেয়ে কাউন্সিলর শামীম জনতাকে সঙ্গে নিয়ে আহত স্ত্রী ও শাশুড়িকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান আর পুলিশ এসে শাহজাহানকেও ওসমানীতে পাঠায়।

এ বিষয়ে সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাইনুল জাকির বলেন, ব্যবহৃত ছুরিটি উদ্ধার করেছি। তবে কি কারণে এমন ঘটনা ঘটেছে- আমরা তা অনুসন্ধান করছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে নিজের গলায় ছুরি, তিনজনের অবস্থা আশঙ্কাজনক

আপডেট সময় ০৭:১৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২