ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আগামী মাস থেকে আমরা উন্নয়নের পথে যাব: মন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

অন্যান্য দেশের কারণে আমাদের তেল আমদানিতে অসুবিধা হচ্ছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। এ সময় বিদ্যুতের ঘাটতির কথা স্বীকার করে তিনি বলেন, দ্রব্যমূল্য বেড়েছে। বিদ্যুতের ঘাটতি আছে। তেল আমদানিতে অসুবিধা হচ্ছে। তবে এই মাসটিই দুর্দশার শেষ মাস, আগামী মাস থেকে আমরা উন্নয়নের পথে যাব।

শুক্রবার দুপুরে সুনামগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়ি মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জন্মাষ্টমীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘সংখ্যালঘু শব্দ আমরা ব্যবহার করি না। তবে বাস্তবিক কারণে এটা ব্যবহার করতে হয়। সংখ্যালঘু, সংখ্যাগুরু বলতে কিছু নাই। আমরা সবাই বাঙালি এবং বাংলাদেশের নাগরিক।’

তিনি বলেন, ‘ধর্ম যেমন প্রতিষ্ঠা পাবে, তেমনি সততা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা পাবে। ন্যায়বিচার প্রতিষ্ঠায় অসাম্প্রদায়িকতা একটা গুরুত্বপূর্ণ বিষয়। জাতির পিতার নেতৃত্বে আমরা যেমন ঐক্যবদ্ধ ছিলাম। সেইভাবে বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।’

জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ পদ দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চন্দন প্রসাদ রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদের প্রশাসক নুরুল হুদা মুকুট, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন প্রমুখ।

আলোচনা সভার পরে কালীবাড়ি মন্দির প্রাঙ্গণ থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আগামী মাস থেকে আমরা উন্নয়নের পথে যাব: মন্ত্রী

আপডেট সময় ০৭:৩৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২