ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাস্তবজীবনের ‘মৎস্যকন্যা’ নাওমি ট্রট!

আকাশ নিউজ ডেস্ক:   

ছোটবেলা থেকে কে না শুনে এসেছে মৎস্যকন্যার কথা? মৎস্যকন্যা নিয়ে কত গল্প, কত কল্পকাহিনি। শিশুদের মনে স্বপ্নের কত বর্ণিল ঢেউ যে তুলে দেয় এই মৎস্যকন্যা। কিন্তু, যদিও এসব শুধুই গল্প, তবে এবার বাস্তবজীবনের মৎস্যকন্যার খোঁজ পাওয়া গেল ব্রিটেনে।

নাম তার নাওমি ট্রট। এই নারী পানির নীচে ৪ মিনিট পর্যন্ত থাকতে পারেন। তবে সেটা একদিনে হয়নি। দীর্ঘদিন ট্রেনিংয়ের পরে তিনি এটা করতে পেরেছেন। দেশটির ব্রিস্টল নগরীতে বাস করেন নাওমি। ৩৪ বছরের এই তরুণী পেশায় একজন আর্কিওলজিস্ট।

পেশায় আর্কিওলজিস্ট হলে নাওমি নেশায় মৎস্যকন্যা। সপ্তাহের শুক্রবার থেকে রবিবার পর্যন্ত মৎস্যকন্যা হিসেবে পারফর্ম করেন তিনি। বাকি দিনগুলো চাকরি করেন। তবে তিনটা দিন মৎস্যকন্যা হয়ে বাচ্চাদের আনন্দ দেন নাওমি। পানিতে মৎস্যকন্যার সাজে অন্য জলজ প্রাণীদের সঙ্গে সাঁতার কাটেন তিনি।

২০১৯ সাল থেকে মৎস্যকন্যা হিসেবে পারফর্ম করে আসছেন নাওমি। প্রতি শিফটে সাধারণত ২০ মিনিট পারফর্ম করতে হয় তাকে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাস্তবজীবনের ‘মৎস্যকন্যা’ নাওমি ট্রট!

আপডেট সময় ১১:৫৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২