ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাঙালির জীবনে বঙ্গবন্ধু একটি ধ্রুবতারা: বেনজীর আহমেদ

আকাশ জাতীয় ডেস্ক:

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বলেছেন, বাঙালির জীবনে বঙ্গবন্ধু একটি ধ্রুবতারা। ধ্রুবতারা এ জন্য,

যিনি বাঙালি জাতির জন্য ঈশ্বর প্রদত্ত, গড সেন্ট। বঙ্গবন্ধু ছিলেন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, বাঙালি জাতির আদর্শ।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে গোপালগঞ্জ জেলা শিল্পকলা মিলনায়তনে সোশ্যাল ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পুলিশ প্রধান বলেন, এই বাংলায় বাঙালির বসবাস চার হাজার বছর আগে থেকে। এ অঞ্চলের ফেনীসহ আশপাশের বিভিন্ন এলাকায় বাঙালির নিদর্শন চার হাজার বছর আগে পাওয়া যায়। গবেষকরা গবেষণা করে পেয়েছেন এখন যে জাতিগোষ্ঠী বাংলায় বসবাস করছে, তারা আরও চার হাজার বছর আগে আস্তানা গেড়েছিল। এ ক্ষেত্রে আমরা বলতে পারি বাঙালি জাতির বয়স চার হাজার বছর।

অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী হারুন অর রশিদ মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক চৌধুরী এমদাদুল হক, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নিহাদ আদনান তাইয়ানসহ অ্যাসোসিয়েশনের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বাঙালির জীবনে বঙ্গবন্ধু একটি ধ্রুবতারা: বেনজীর আহমেদ

আপডেট সময় ০৯:২০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২