ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা

স্কুল শিক্ষক হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

আকাশ জাতীয় ডেস্ক: 

ঝিনাইদহের শৈলকূপায় স্কুল শিক্ষক আলাউদ্দিন হত্যা মামলায় ৩ জনকে মৃত্যুদণ্ড ও ১ জনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুর ১২টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নাজিমুদ্দৌলা এ রায় প্রদান করেন।

মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন- শৈলকূপা উপজেলার শিতলি গ্রামে রান্নু খান, জামাল খান ও কানু খান। আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলো একই গ্রামের শামসুর রহমান খান।

আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ৭ সেপ্টেম্বর শৈলকূপা উপজেলার শিতলি গ্রামে সুপারি গাছের মালিকানা নিয়ে বিরোধের জেরে একই গ্রামের খান মো. আলাউদ্দিন নামের এক ব্যক্তিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে দণ্ডিতরা। একই দিন দুপুর ১২টার দিকে আলাউদ্দিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরদিন নিহতের স্ত্রী শিউলি খাতুন বাদী হয়ে শৈলকূপা থানায় ৭ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি মামলার তদন্তকারী আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি ও বিচারিক কার্যক্রম শেষে আদালত রান্নু খান, জামাল খান ও কানু খানকে মৃত্যুদণ্ড ও শামছুর রহমান খানকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন। একইসঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের প্রত্যেককে ৪০ হাজার টাকা করে ও আমৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামিকে ২৫ হাজার টাকা জরিমানা করেন আদালত। এ মামলায় অপর তিনজনকে খালাস দেওয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

স্কুল শিক্ষক হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

আপডেট সময় ০৭:২০:৫০ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২