ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চট্টগ্রামে নৌ ঘাঁটির মসজিদে বোমা বিস্ফোরণ মামলায় ৫ আসামির ফাঁসির রায়

আকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রামে নৌবাহিনীর ঈশা খাঁ ঘাঁটির মসজিদে বোমা বিস্ফোরণের মামলার মামলায় পাঁছ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বুধবার চট্টগ্রামের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক আবদুল হালিম এ মামলার রায় ঘোষণা করেন।

সাত বছর আগের এ মামলায় দণ্ডিত আসামিরা হলেন—নৌবাহিনীর সাবেক সদস্য এম সাখাওয়াত হোসেন, বলকিপার আবদুল মান্নান ও রমজান আলী, বাবুল রহমান ওরফে রনি এবং জেএমবি সদস্য আবদুল গাফফার।

রায় ঘোষণার সময় কারাগারে থাকা চার আসামিকে আদালতে উপস্থিত করা হয়। অপর আসামি সাখাওয়াত হোসেন পলাতক আছেন।

২০১৫ সালের ১৮ ডিসেম্বর শুক্রবার জুমার নামাজের পর ১০ মিনিটের ব্যবধানে নৌবাহিনীর ঈশা খাঁ ঘাঁটির ভেতরের দুটি মসজিদে বোমা হামলা হয়। ওই মসজিদগুলোতে বিস্ফোরণে সামরিক-বেসামরিক মিলিয়ে মোট ২৪ জন আহত হন।

বোমা হামলার নয় মাস পর ২০১৬ সালের ৩ সেপ্টেম্বর নেভাল প্রভোস্ট মার্শাল কমান্ডার এম আবু সাঈদ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনে বন্দরনগরীর ইপিজেড থানায় মামলা করেন।

ইপিজেড থানার পরিদর্শক মুহাম্মদ ওসমান গণি ২০১৭ সালের ১৫ অক্টোবর ৫ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন। সেখানে মোট ২৪ জনকে সাক্ষী করা হয়। চলতি বছরের ১ আগস্ট সবমিলিয়ে ১৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এর আগে ২৩ মার্চ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

চট্টগ্রামে নৌ ঘাঁটির মসজিদে বোমা বিস্ফোরণ মামলায় ৫ আসামির ফাঁসির রায়

আপডেট সময় ১২:৪৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২