ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

লঞ্চের ভাড়া বাড়ল ৩০ শতাংশ

আকাশ জাতীয় ডেস্ক: 

সারা দেশে সব লঞ্চের ভাড়া ৩০ শতাংশ বাড়ানো হয়েছে। মঙ্গলবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। নৌপরিবহন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান এই তথ্য নিশ্চিত করেছেন।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন থেকে প্রতি কিলোমিটারে ভাড়া নেওয়া হবে ৩ টাকা হিসেবে। ১০০ কিলোমিটারের পর প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া ২ টাকা থেকে ০.৬০ বৃদ্ধি করে ২.৬০ টাকা করা হয়েছে। জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ২৫ থেকে ৮ টাকা বাড়িয়ে ৩৩ টাকা করা হয়েছে।

গত ৫ আগস্ট রাত ১২টার পর জ্বালানি তেলের নতুন দাম কার্যকর করে সরকার। ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা, পেট্রোলের দাম ৪৪ টাকা বাড়িয়ে ১৩০ টাকা এবং অকটেনের দাম ৪৬ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়। এ পরিপ্রেক্ষিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল যাত্রী পরিবহন সংস্থার পক্ষ থেকে নৌযানের ভাড়া বাড়ানোর বিষয়ে প্রস্তাব দেওয়া হয়।

শতকরা ১০০ ভাগ ভাড়া বাড়ানোর দাবি জানিয়ে লঞ্চ মালিকরা চিঠি দিয়েছিলেন। তারা ৫০ শতাংশ ভাড়া বাড়ানোর দাবিতে অনড় ছিলেন। তবে সরকারি-বেসরকারি লঞ্চে যাত্রীভাড়া ৩০ থেকে ৩৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। শেষ পর্যন্ত ৩০ শতাংশ ভাড়া বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিল নৌমন্ত্রণালয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

লঞ্চের ভাড়া বাড়ল ৩০ শতাংশ

আপডেট সময় ১২:০১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২