ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জাতির জনকের স্বপ্ন পূরণ করছেন শেখ হাসিনা: কাদের

আকাশ জাতীয় ডেস্ক: 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতির জনকের উত্তরাধিকার হিসেবে তার স্বপ্ন পূরণ করছেন শেখ হাসিনা। তিনি না থাকলেও স্বাধীনতা এবং মুক্তির সংগ্রামের উত্তরাধিকার আওয়ামী লীগ যুগ যুগ ধরে বেঁচে থাকবে।

সোমবার (১৫ আগস্ট) সকালে জাতীয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে বনানী কবরস্থানে বঙ্গবন্ধু ও তার পরিবারের অন্যান্য সদস্যদের সমাধীতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত, সমৃদ্ধ দেশের টার্গেট নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য উত্তরসূরি শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

এর আগে জাতীয় শোক দিবসে সকালে বনানী কবরস্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, ভাই শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেলসহ ৭৫ এর ১৫ আগস্টের অন্য নিহতদের কবরে পুষ্পস্তবক অর্পণ ও ফুল ছিটিয়ে দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

এ সময় ১৫ আগস্টের নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পরে সেখানে আওয়ামী লীগের সভাপতি হিসেবে দ্বিতীয়বার কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

প্রধানমন্ত্রী বনানী কবরস্থান ত্যাগ করার পর সেখানে সর্বস্তরের মানুষ ও নেতা কর্মীদের ফুলের শ্রদ্ধা জানানোর জন্য উন্মুক্ত করা হয়।

পরে, সেখানে ঢাকা সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, জাতীয় সংসদের চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী, যুবলীগের সাধারণ সম্পাদক মঈনুল হোসেন নিখিলসহ আওয়ামীলীগের বর্ষীয়ান নেতা কর্মীরা শ্রদ্ধা জানান।

এসময়, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, কৃষক লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা শ্রদ্ধা জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

জাতির জনকের স্বপ্ন পূরণ করছেন শেখ হাসিনা: কাদের

আপডেট সময় ১২:৪৫:১২ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২