ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘আগামী মাস থেকে লোডশেডিং থাকবে না, তেলের দামও সমন্বয় হবে’

আকাশ জাতীয় ডেস্ক:  

আগামী মাস থেকে দেশে লোডশেডিং থাকবে না, জ্বালানি তেলের দামও সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

তিনি বলেন, শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। এ সরকার জনগণকে ভোগান্তিতে ফেলবে না।

রোববার (১৪ আগস্ট) রাজধানীর বিদ্যুৎ ভবনে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশের আয়োজনে ‘বঙ্গবন্ধুর জ্বালানি দর্শন ও বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা অস্থির বিশ্ব বাজার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নসরুল হামিদ এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ইউক্রেন যুদ্ধের কারণে সাময়িক সংকট তৈরি হয়েছে। বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় ৮ হাজার কোটি টাকার ওপরে ক্ষতি হয়েছে। সেজন্য আমরা দাম সমন্বয় করেছি কেবলমাত্র, তেলের দাম বাড়াইনি।

তিনি বলেন, যে পরিস্থিতি যাচ্ছে তাতে আমাদের নিয়মিত সমন্বয় করতে হবে।

বিএনপির সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, মিয়ানমার থেকে ভারতের গ্যাস রফতানির পাইপলাইন বন্ধ করা ছাড়া কোনো কাজই তারা করেনি। ১৬ থেকে ১৭ ঘণ্টা বিদ্যুৎ থাকতো না তাদের সময়। তারা একটা ক্ষেত্রেই চ্যাম্পিয়ন হয়েছে, সেটা হচ্ছে দুর্নীতি। নাইকো মামলায় তখনকার প্রধানমন্ত্রীর সন্তান তারেক জিয়া জড়িত থাকার কথা বলেছেন অন্য আসামিরা।

কোনো একটা দেশ বর্তমান পরিস্থিতি এককভাবে তৈরি করেনি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতিতে এটা তৈরি হয়েছে। ভাড়ায়চালিত তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র কোনটারই ক্যাপাসিটি চার্জ নেই বলেও দাবি করেছেন তিনি।

জার্মানি ও যুক্তরাজ্য কয়লা বিদ্যুৎকেন্দ্রে ফিরে আসছে উল্লেখ করে তিনি বলেন, সে দেশের পরিবেশবাদীরা চুপ। আমাদের দেশের পরিবেশবাদীরাও কয়লা বিদ্যুৎকেন্দ্র নিয়ে বলেছিলেন- কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের কারণে দেশের অর্ধেক মানুষ মারা যাবে। দেশ ধোঁয়ায় ছেয়ে যাবে। পরিস্থিতি যখন খারাপ তখন ধৈর্য্য ধরতে হবে।

ইএমআরডি সচিব মাহবুব হোসাইন বলেন, ৪৬টা কূপ খনন করা হবে ২০২৫ সালের মধ্যে। ভোলার গ্যাস কিভাবে জাতীয় গ্রিডে আনা যায় সেই ভাবনাও আছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জ্বালানি বিশেষজ্ঞ বদরুল ইমাম, বিশেষজ্ঞ শামসুল আলমসহ ফোরাম ফর এনার্জি রিপোর্টাস বাংলাদেশের সদস্যরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘আগামী মাস থেকে লোডশেডিং থাকবে না, তেলের দামও সমন্বয় হবে’

আপডেট সময় ০৫:২৬:৩১ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২