ঢাকা ০৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মাথায় ডিম ভেঙে বন্ধুর জন্মদিনে উল্লাস, ছয় সহপাঠী আটক

আকাশ জাতীয় ডেস্ক: 

ফরিদপুরের বোয়ালমারীতে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে খুঁটির সঙ্গে বেঁধে জন্মদিন পালন করেছে তার সহপাঠীরা। এ সময় ওই ছাত্রের শরীরে ডিম, আটা-ময়দা ও নানা ধরনের প্রসাধনী মেখে দেয় বন্ধুরা।

শনিবার দুপুরে উপজেলা অডিটরিয়ামের সামনে এ ঘটনা ঘটে। পরে পুলিশ এসে ওই ছাত্রকে উদ্ধার করে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকায় ছয়জনকে আটক করা হয়। তারা সবাই জর্জ একাডেমির নবম শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয়রা বলছে, বোয়ালমারী অডিটোরিয়ামের সামনের একটি পরিত্যাক্ত পুরানো ব্লিডিংয়ের খুঁটির সঙ্গে বেঁধে ওই শিক্ষার্থীর মাথায় ৫০টি ডিম ভেঙে জন্মদিন পালন করে তার বন্ধুরা। এসময় তারা ওই কিশোরের গায়ে আটা-ময়দাসহ বিভিন্ন প্রসাধনী মাখিয়ে উল্লাস করে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে ওই শিক্ষার্থীর ছয় বন্ধুকে থানায় নিয়ে যায়।

থানার উপ-পরিদর্শক মামুন ইসলাম বলেন, তাদের থানায় নিয়ে আসা হয়। পরে এ ধরনের কাজের সাথে আর জড়িত হবে না এই মর্মে মুচলেকা নিয়ে ওই ছয় শিক্ষার্থীকে অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়।

এ ব্যাপারে জর্জ একাডেমির প্রধান শিক্ষক আব্দুল আজিজ বলেন, এ ধরনের ঘটনা দুঃখজনক। একজন ছাত্র যদি স্কুলে না এসে বাইরে কোন অঘটনা ঘটায়, তাহলে আমরা কী করতে পারি। খোঁজ নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাথায় ডিম ভেঙে বন্ধুর জন্মদিনে উল্লাস, ছয় সহপাঠী আটক

আপডেট সময় ১০:১৯:১৯ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২