ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী

রোববার ঢাকায় আসছেন মিশেল ব্যাচেলেট

আকাশ জাতীয় ডেস্ক: 

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাচেলেট রোববার (১৪ আগস্ট) চার দিনের সফরে ঢাকায় আসছেন। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সংস্থার প্রধান হিসেবে এটিই প্রথম বাংলাদেশ সফর।

ঢাকা সফরকালে মিশেল ব্যাচেলেট সরকারি ও বেসরকারি পর্যায়ের বিভিন্ন প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন। তিনি রোহিঙ্গা পরিস্থিতি দেখতে কক্সবাজারে যাবেন।

মিশেল ব্যাচেলেট প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান ও আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। সফর শেষে ঢাকা ছাড়ার আগে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।

মিশেল ব্যাচেলেট মানবাধিকার ইস্যুতে জাতিসংঘ মহাসচিবকে পরামর্শ দেন। তিনি জাতিসংঘে মানবাধিকারবিষয়ক বৈঠকগুলোতে মহাসচিবের প্রতিনিধিত্বও। করেন।

এদিকে মিশেল ব্যাচেলেটের ঢাকা সফর সামনে রেখে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে সরকারকে যেন চাপ দেন, সেই আহ্বান জানিয়েছে ৯ টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।

Tag :
আপলোডকারীর তথ্য

রোববার ঢাকায় আসছেন মিশেল ব্যাচেলেট

আপডেট সময় ০২:৪৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২