ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সুইস রাষ্ট্রদূতের বক্তব্য ভুল: ড. মোমেন

আকাশ জাতীয় ডেস্ক:  

পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, সুইস ব্যাংকে জমা রাখা অর্থের বিষয়ে ঢাকার সুইস রাষ্ট্রদূত ভুল বক্তব্য দিয়েছেন।

বৃহস্পতিবার (১১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ তথ্য জানান।

‘সুইস ব্যাংকে জমা রাখা অর্থের বিষয়ে সুনির্দিষ্ট কোনো ব্যক্তির জন্য তথ্য চায়নি বাংলাদেশ’, সুইস রাষ্ট্রদূতের এ বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ড. মোমেন বলেন, সেটা তারা মিথ্যা বলেছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও ফিন্যান্স সেক্রেটারি আমাকে আগে জানিয়েছিলেন, তারা তথ্য চেয়েছিলেন, তারা (সুইস ব্যাংক) উত্তর দেননি। আজকে আমি বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে এটা নিয়ে কথা বলেছি। উনি আগে ফিনান্স সেক্রেটারিও ছিলেন। তিনি জানিয়েছেন, ‘নো, আমরা আগে তথ্য চেয়েছি, তারা কোনো রেসপন্স করেননি। ‘ তখন আমি বলেছি, এটা আপনি সবাইকে জানিয়ে দিন। বিকজ এভাবে মিথ্যা বলে পার পাওয়া উচিৎ নয়।

এ বিষয়ে সুইজারল্যান্ডের সঙ্গে যোগাযোগ করবেন কি না জানতে চাইলে ড. মোমেন বলেন, বাংলাদেশ ব্যাংক আগে স্টেটমেন্ট দিক, বা ফিন্যান্স মিনিস্ট্রি আগে দিক, তারপর আমরা বলবো। কারণ আমরা তো তাদের (সুইস ব্যাংক) কাছে পাঠাই না।

উল্লেখ্য, বুধবার (১০ আগস্ট ) জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি শুয়ার্ড জানিয়েছিলেন, সুইস ব্যাংকে জমা রাখা অর্থের বিষয়ে সুনির্দিষ্ট কোনো ব্যক্তির জন্য তথ্য চায়নি বাংলাদেশ। এ পরিপ্রেক্ষিতে ড. মোমেন এই বক্তব্য দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সুইস রাষ্ট্রদূতের বক্তব্য ভুল: ড. মোমেন

আপডেট সময় ০৮:৫৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২