ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পয়লা বৈশাখ ঘিরে জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই : ডিএমপি কমিশনার আবারও আন্দোলনের প্রস্তুতি নেওয়ার হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী মালয়েশিয়ায় শ্রমবাজার দ্রুত খুলতে কাজ করছে সরকার: মাহদী আমিন ‘হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে’:স্পিকার হাজি বাবাই এপ্রিলের ১১ দিনেই রেমিট্যান্স এলো প্রায় ১২২ কোটি ডলার হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন ভারতের কিংবদন্তি সংগীত শিল্পী আশা ভোঁসলে আর নেই বগুড়ায় যাত্রীবাহী চলন্ত বাসে আগুন খুলনায় তাঁতীদল নেতাকে কুপিয়ে হত্যা

যে কারণে এগিয়ে আসতে পারে কাতার বিশ্বকাপ

আকাশ স্পোর্টস ডেস্ক:  

কাতার বিশ্বকাপের সূচিতে পরিবর্তণ হতে পারে। আর্জেন্টিনার পত্রিকা দিয়ারিওর খবর অনুযায়ী, বিশ্বকাপ এক দিন এগিয়ে আনার কথা ভাবছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা (ফিফা)।

শেষ পর্যন্ত যদি তাই হয়, তাহলে ২১ নভেম্বরের বদলে কাতার বিশ্বকাপ শুরু হবে ২০ নভেম্বর।

বর্তমান সূচি অনুযায়ী উদ্বোধনী দিনে চারটি ম্যাচ হওয়ার কথা। কিন্তু সূচি পরিবর্তিত হলে, মানে বিশ্বকাপ যদি ২০ নভেম্বর শুরু হয়, উদ্বোধনী দিনে ম্যাচ থাকবে মাত্র একটি। উদ্বোধনী ম্যাচে
স্বাগতিক কাতারের বিপক্ষে খেলবে ইকুয়েডর।

২১ নভেম্বরের বাকি তিনটি ম্যাচের সূচি ঠিকই থাকবে। এর মানে ২১ নভেম্বর আগের সূচি অনুযায়ী ‘এ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে সেনেগাল ও নেদারল্যান্ডস। ‘বি’ গ্রুপের দুই ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড-ইরান ও যুক্তরাষ্ট্র-ওয়েলস।

আর্জেন্টিনার পত্রিকার খবর অনুযায়ী, সূচিতে পরিবর্তন আনতে হলে ফিফা কাউন্সিল ব্যুরোর ভোটাভুটি করতে হবে। ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে ছয়টি কনফেডারেশনের প্রেসিডেন্টদের নিয়ে গঠন করা হবে ফিফা ব্যুরো।

উদ্বোধনের দিন স্বাগতিক দেশের ম্যাচটি নিয়েই মূলত সমস্যা তৈরি হয়েছে। চূড়ান্ত সূচি অনুযায়ী স্বাগতিক কাতার ও ইকুয়েডরের বিপক্ষে ম্যাচটির আগে নেদারল্যান্ডস-সেনেগাল ও ইংল্যান্ড-ইরান ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। ২০০৬ সাল থেকে বিশ্বকাপের রেওয়াজ অনুযায়ী স্বাগতিক দেশের ম্যাচ দিয়েই বিশ্বকাপের পর্দা ওঠে।

তাই বিশ্বকাপের উদ্বোধন এক দিন এগিয়ে এনে কাতার-ইকুয়েডর ম্যাচটি সেদিন আয়োজনের কথা ভাবা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

বন্ধ থাকা সব টেক্সটাইল ও জুটমিল পর্যায়ক্রমে চালু হবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

যে কারণে এগিয়ে আসতে পারে কাতার বিশ্বকাপ

আপডেট সময় ১০:৩০:৩০ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২