ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করবে বিএনপি: ইশরাক হোসেন খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে হিমালয়ের মত দাঁড়িয়েছিলেন: রিজভী নির্বাচিত হলে ঘরে ঘরে গ্যাস সংযোগের প্রতিশ্রুতি আমিনুল হকের জাতীয়তাবাদী শক্তি ও ভোটাররা সঙ্গে থাকলে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া সময়ের ব্যাপার: পার্থ বেহেশতের লোভ দেখিয়ে একটি দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে: মেজর হাফিজ সুষ্ঠু নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচনের সকল প্রস্তুতি নিয়েছে প্রশাসন: স্বরাষ্ট্র উপদেষ্টা বর্তমান সরকারের গণভোটের আয়োজন দেশদ্রোহিতা: জি এম কাদের বিশ্বকাপ খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারত ম্যাচ হাদি হত্যার দায় স্বীকার, জবানবন্দি রুবেলের পুরুষই নারীর পরিচালক, এটা মেনে নিয়েই আমরা রাজনীতিতে এসেছি: জামায়াত নেত্রী

সপ্তাহে একেক দিন এলাকাভিত্তিক কারখানা বন্ধের প্রস্তাব, ব্যবসায়ীরাও একমত

আকাশ জাতীয় ডেস্ক: 

বিদ্যুতের লোডশেডিংয়ের তীব্রতা কমাতে শিল্পাঞ্চলগুলোতে সপ্তাহে একেক দিন আলাদা সপ্তাহিক ছুটি দেওয়ার বিষয়ে প্রস্তাব করেছে বিদ্যুৎ বিভাগ। সরকারের এই প্রস্তাবে একমত হয়েছেন ব্যবসায়ীরা।

রাজধানীর বিদ্যুৎ ভবনে রবিবার ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সাংবাদিকদের এ তথ্য জানান।

নসরুল হামিদ বলেন, ‘লোডশেডিং কমাতে এলাকাভিত্তিক কারখানা বন্ধের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে বিদ্যুৎ সাশ্রয় হবে। এতে করে ৪৯০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘এখন যে লোডশেডিং হচ্ছে আগামী মাস থেকে তার অর্ধেকে নামিয়ে আনা হবে। আগামী অক্টোবর থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে, আর লোডশেডিং থাকবে না।’

এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা উৎপাদন বাড়াবো। গ্যাসের পরিমাণ বাড়িয়ে ব্যালেন্স করার চেষ্টা করবো। অক্টোবর থেকে পুরোপুরি আগের অবস্থা অর্থাৎ নিরবচ্ছিন্ন বিদ্যুতের দিকে যেতে পারবো। সবাইকে অনুরোধ করবো, সবাই যেন ধৈর্য্য ধরেন।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করবে বিএনপি: ইশরাক হোসেন

সপ্তাহে একেক দিন এলাকাভিত্তিক কারখানা বন্ধের প্রস্তাব, ব্যবসায়ীরাও একমত

আপডেট সময় ০৯:৫২:৫৯ অপরাহ্ন, রবিবার, ৭ অগাস্ট ২০২২