ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গণপরিবহনে অনিয়ম রোধে রাজধানীর সড়কে ৭ ম্যাজিস্ট্রেট

আকাশ জাতীয় ডেস্ক: 

ওয়েবিলের নামে যাত্রীদের পকেট কাটা রোধ, অতিরিক্ত বাস ভাড়া বন্ধ ও নতুন ভাড়া যথাযথভাবে কার্যকর করতে রোববার (৭ আগস্ট) সকাল থেকে ঢাকার সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন ৭ ম্যাজিস্ট্রেট।

এর আগে শনিবার (৬ আগস্ট) রাতে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা (বিআরটিএ) ভবনে সংবাদ সম্মেলনে সড়ক সচিব এ বি এম আমিনুল্লাহ নুরী এ সিদ্ধান্তের কথা জানান।

আপনারা কখনোই নায্য ভাড়া কার্যকর করতে পারেন না এমন প্রশ্নে তিনি বলেন, ভাড়া বাড়ানোর পরই কিন্তু মনিটরিং শুরু হয়। গতবারও ভাড়া বাড়ানোর পর বিআরটিএ’র ম্যাজিস্ট্রেটরা রাস্তায় ছিলেন।

এ সময় বিআরটিএ’র চেয়ারম্যান নুর মোহাম্মাদ মজুমদার দাবি করেন অতিরিক্ত ভাড়া রোধে তাদের সাতজন ম্যাজিস্ট্রেট সব সময় রাস্তায় থাকেন। তারা সপ্তাহের ছয়দিন সড়কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কাজ করছেন।

ওয়েবিলকে অবৈধ জিনিস আখ্যা দিয়ে তিনি বলেন, ম্যাজিস্ট্রেটরা এ ধরনের অনিয়ম দেখতে পেলে তাদের আইনের আওতায় আনেন। জেলা প্রশাসনকে অনুরোধ করবো, তাদের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন, তারা যেন ভাড়া মনিটর করেন। যাতে কেউ বাড়তি ভাড়া আদায় করতে না পারেন।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ বলেন, আমাদের সব মিলিয়ে ব্যয় ৭০ শতাংশ বাড়লেও জনগণের কথা মাথায় নিয়ে সরকারের সিদ্ধান্ত মেনে নিয়েছি। কেউ যদি অতিরিক্ত ভাড়া আদায় করে আইনপ্রয়োগকারী সংস্থা ব্যবস্থা নেবে। মালিক সমিতিও কঠোর আছে এ বিষয়ে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

গণপরিবহনে অনিয়ম রোধে রাজধানীর সড়কে ৭ ম্যাজিস্ট্রেট

আপডেট সময় ০১:০০:৫৪ অপরাহ্ন, রবিবার, ৭ অগাস্ট ২০২২