ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করবে বিএনপি: ইশরাক হোসেন খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে হিমালয়ের মত দাঁড়িয়েছিলেন: রিজভী নির্বাচিত হলে ঘরে ঘরে গ্যাস সংযোগের প্রতিশ্রুতি আমিনুল হকের জাতীয়তাবাদী শক্তি ও ভোটাররা সঙ্গে থাকলে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া সময়ের ব্যাপার: পার্থ বেহেশতের লোভ দেখিয়ে একটি দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে: মেজর হাফিজ সুষ্ঠু নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচনের সকল প্রস্তুতি নিয়েছে প্রশাসন: স্বরাষ্ট্র উপদেষ্টা বর্তমান সরকারের গণভোটের আয়োজন দেশদ্রোহিতা: জি এম কাদের বিশ্বকাপ খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারত ম্যাচ হাদি হত্যার দায় স্বীকার, জবানবন্দি রুবেলের পুরুষই নারীর পরিচালক, এটা মেনে নিয়েই আমরা রাজনীতিতে এসেছি: জামায়াত নেত্রী

চীনা পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়

আকাশ জাতীয় ডেস্ক:  

দুই দিনের সফরে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ঢাকায় এসেছেন। শনিবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ঢাকায় পৌঁছান।

বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছালে বিমানবন্দরে তাকে স্বাগত জানান কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

আজ রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরের দেওয়া নৈশভোজে অংশ নেবেন চীনা পররাষ্ট্রমন্ত্রী।

ঢাকা সফরকালে আগামীকাল রোববার (৭ আগস্ট) সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন চীনা মন্ত্রী।

এর আগে, সকাল সাড়ে ৭টায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে বসবেন তিনি।

এ বৈঠকে ঢাকা-বেইজিংয়ের সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা হবে। রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই চীনা পররাষ্ট্রমন্ত্রী ঢাকা ছাড়বেন। চীনা পররাষ্ট্রমন্ত্রীর সফরে দিনের ব্যবধান থাকলেও ২৪ ঘণ্টারও কম সময়ে তিনি ঢাকায় অবস্থান করবেন।

চীনা পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরকালে দুই দেশের মধ্যে ৫টি চুক্তি ও সমঝোতা সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে। এসব চুক্তি ও সমঝোতার মধ্যে রয়েছে সংস্কৃতি বিষয়ক সহযোগিতা, দুর্যোগ প্রতিরোধ বিষয়ক সহযোগিতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চীনের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সহযোগিতা, দুই দেশের মধ্যে টেলিভিশন প্রোগ্রাম বিনিময় বিষয়ক সহযোগিতা ইত্যাদি।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন কম্বোডিয়া থেকে ঢাকার পথে রয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন শনিবার রাত ১০টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছাবেন। সে কারণে তাকে বিমানবন্দরে স্বাগত জানান কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করবে বিএনপি: ইশরাক হোসেন

চীনা পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়

আপডেট সময় ০৬:৪০:৩৪ অপরাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২