ঢাকা ০৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘ভাড়া বাড়াতে’ বিকালে বৈঠকে বসছেন পরিবহণ মালিকরা

আকাশ জাতীয় ডেস্ক:

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম এক লাফে ব্যাপক হারে বেড়ে গেছে। এর পরিপ্রেক্ষিতে গণপরিবহণের ভাড়া সমন্বয়ের জন্য আজ শনিবার বিকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বৈঠকে বসবে পরিবহন মালিকরা।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির নেতা খন্দকার এনায়েত উল্লাহ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ বিকাল ৫টায় বিআরটিএর সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

এদিকে ভাড়া সমন্বয়ের জন্য শনিবার (৬ আগস্ট) সকালে নিজেদের মধ্যে বৈঠকে বসেছেন লঞ্চ মালিকরা। লঞ্চ মালিক সমিতির নেতা সিদ্দিকুর রহমান পাটোয়ারী জানান, তাদের বৈঠকে আলোচিত এজেন্ডা নিয়ে সরকারি কর্তৃপক্ষের সঙ্গে বসবে শিগগিরই। তবে বৈঠক কখন অনুষ্ঠিত হবে, তা এখনও নির্ধারিত হয়নি।

এর আগে শুক্রবার (৫ আগস্ট) রাত ১০টায় জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোক্তা পর্যায়ে লিটারপ্রতি ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা এবং পেট্রোলের দাম ১৩০ টাকা নির্ধারণ করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। দিবাগত রাত ১২টার পর থেকে (৬ আগস্ট) নতুন দাম কার্যকর হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘ভাড়া বাড়াতে’ বিকালে বৈঠকে বসছেন পরিবহণ মালিকরা

আপডেট সময় ০১:২৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২