ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার ১৬ বছরে দেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: আইনমন্ত্রী শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর জাহাঙ্গীর হত্যা মামলার রহস্য উদঘাটন না হলে এমপিগিরি ছেড়ে দেব: ফজলুর রহমান পরের বিশ্বকাপে বিজ্ঞাপন থেকেই আয় করতে চায় সরকার: তথ্যমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাশিয়াকে আরও ৩০ হাজার সেনা দিচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল : স্পিকারের সঙ্গে সাক্ষাতের সময় চাইবে ইসি নেত্রকোনায় নিজ ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগের আবেদন সাময়িক বন্ধ

আকাশ জাতীয় ডেস্ক:

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগের আবেদন সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার (৫ আগস্ট) দেশটির মানবসম্পদ মন্ত্রণালয় এক নোটিশের মাধ্যমে ঘোষণা করে- ১৫ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত নিয়োগ আবেদন বন্ধ থাকবে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়- কর্মসংস্থান (সংশোধন) আইন-২০২২ অনুসরণ করে বিদেশি কর্মীদের পদ্ধতির পর্যালোচনা সক্ষম করে ১ সেপ্টেম্বর থেকে পুনরায় নিয়োগ আবেদন চালু করা হবে এবং বিদেশি কর্মীদের আবেদনের নতুন পদ্ধতি শিগগিরই ঘোষণা করা হবে।

এছাড়া ১৪ আগস্টের আগে জমা দেওয়া আবেদনগুলোর প্রক্রিয়া ৩১ আগস্টের আগেই সম্পূর্ণ করা হবে।

মার্চ মাসে পার্লামেন্ট কর্তৃক গৃহীত কর্মসংস্থান (সংশোধন) আইন-২০২২-এ মাতৃত্বকালীন ছুটি ৬০ দিন থেকে ৯৮ দিনে বাড়ানো, গর্ভবতী কর্মীদের বরখাস্ত করার বিধিনিষেধ, সেইসঙ্গে বিবাহিত নারী কর্মীদের জন্য মাতৃত্বকালীন ছুটি প্রবর্তনের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগের আবেদন সাময়িক বন্ধ

আপডেট সময় ০৭:০৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ অগাস্ট ২০২২