ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করবে বাংলাদেশ ও তিমুর-লেস্তে

আকাশ জাতীয় ডেস্ক: 

দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও তিমুর লেস্তে। এজন্য উচ্চ পর্যায়ের রাজনৈতিক ও সরকারি নিয়মিত সফর বিনিময়ের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বৃহস্পতিবার কম্বোডিয়ার রাজধানী নমপেনে তিমুর-লেস্তের পররাষ্ট্রমন্ত্রী মিস অ্যাডালজিজা আলবার্টিনা রেইস ম্যাগনোর সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন ড. মোমেন।

বৈঠকে উভয় মন্ত্রী দুই দেশের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এ সময় দুদেশের পারস্পরিক সুবিধার বিভিন্ন বিষয়, রোহিঙ্গা প্রত্যাবাসন, বাংলাদেশ শান্তিরক্ষা বাহিনী, দারিদ্র্য বিমোচন, গণশিক্ষা, নারীর ক্ষমতায়ন, কৃষি গবেষণা, মৎস্য, পশুসম্পদ ও পোল্ট্রি শিল্প, ডিজিটালাইজেশন, যুব উন্নয়ন, শিক্ষার্থী বিনিময় কর্মসূচি, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে অধিকতর সহযোগিতার প্রয়োজনীয়তার বিষয়ে উভয় দেশের মন্ত্রী আলোচনা করেন।

তারা সামনের দিনগুলিতে উভয় দেশের মধ্যে আরো দক্ষ অংশীদারিত্বের লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের প্রত্যাশা ব্যক্ত করেন। বৈঠকে কম্বোডিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, পররাষ্ট্র মন্ত্রণালয়ের আঞ্চলিক সংস্থা শাখার মহাপরিচালক (রিজিওনাল অর্গানাইজেশন) ও উভয় দেশের কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

ড. মোমেন ২৯তম আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে বর্তমানে কম্বোডিয়া সফরে রয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করবে বাংলাদেশ ও তিমুর-লেস্তে

আপডেট সময় ০৪:৪০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ অগাস্ট ২০২২