ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করবে বিএনপি: ইশরাক হোসেন খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে হিমালয়ের মত দাঁড়িয়েছিলেন: রিজভী নির্বাচিত হলে ঘরে ঘরে গ্যাস সংযোগের প্রতিশ্রুতি আমিনুল হকের জাতীয়তাবাদী শক্তি ও ভোটাররা সঙ্গে থাকলে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া সময়ের ব্যাপার: পার্থ বেহেশতের লোভ দেখিয়ে একটি দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে: মেজর হাফিজ সুষ্ঠু নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচনের সকল প্রস্তুতি নিয়েছে প্রশাসন: স্বরাষ্ট্র উপদেষ্টা বর্তমান সরকারের গণভোটের আয়োজন দেশদ্রোহিতা: জি এম কাদের বিশ্বকাপ খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারত ম্যাচ হাদি হত্যার দায় স্বীকার, জবানবন্দি রুবেলের পুরুষই নারীর পরিচালক, এটা মেনে নিয়েই আমরা রাজনীতিতে এসেছি: জামায়াত নেত্রী

বৈদেশিক কর্মসংস্থানে ভাষার দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রবাসী কল্যাণমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, ‘বৈদেশিক কর্মসংস্থানে ভাষার দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন দেশে আমাদের কর্মীর চাহিদা রয়েছে। আমরা দক্ষ কর্মীতে গুরুত্ব দিচ্ছি। ভাষার দক্ষতার ওপর জোর দিচ্ছি। আমরা আশা করছি, এসব বিষয়ে যদি আমরা ভালো অবস্থান তৈরি করতে পারি, আমাদের রেমিট্যান্স বাড়বে।’

আজ বৃহস্পতিবার ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড আয়োজিত প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এতে আরো বক্তব্য দেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান।

ইমরান আহমদ বলেন, ‘সরকার সবসময় প্রবাসী কর্মীর কল্যাণে নিয়োজিত আছে। প্রবাসী কর্মীর সন্তানরা যাতে ভালোভাবে পড়াশোনা করতে পারে এবং উচ্চশিক্ষা লাভে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সেজন্য এই শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে। এ ছাড়া প্রবাসীদের পরিবারের সদস্যরা যাতে আত্মমর্যাদার সাথে সমাজে প্রতিষ্ঠা লাভ করতে পারে, সরকার সে চেষ্টাই করছে।’

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘পদ্মা সেতু নির্মাণ আমাদের স্বকীয়তা বিনির্মাণে একটি বড় মাইলফলক। পদ্মা সেতু পৃথিবীর অন্যতম কঠিন স্ট্রাকচার। এই সেতু নির্মাণ নিয়ে বাংলাদেশ ছাড়াও পৃথিবীর কোথাও কোনো সমালোচনা নেই। তিনি কর্মসংস্থানের জন্য বিদেশে গমনেচ্ছুদের জেনে-বুঝে সচেতন হয়ে সরকারি ব্যবস্থাপনার মাধ্যমে যাওয়ার আহ্বান জানান। এ ছাড়া তিনি বৃত্তিপ্রাপ্তদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে বলেন এবং পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করার পরামর্শ দেন।

অনুষ্ঠানের শেষে অতিথিবৃন্দ প্রবাসীদের দশজন মেধাবী সন্তানের হাতে বৃত্তির চেক তুলে দেন। উল্লেখ্য, অনুষ্ঠানে মোট ১৬২ জনকে বৃত্তির চেক দেওয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করবে বিএনপি: ইশরাক হোসেন

বৈদেশিক কর্মসংস্থানে ভাষার দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রবাসী কল্যাণমন্ত্রী

আপডেট সময় ০৭:৩০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অগাস্ট ২০২২