ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বোলিংয়ে ঘুরে দাঁড়ানোর লড়াই

আকাশ স্পোর্টস ডেস্ক:

পচেফস্ট্রুম টেস্টের প্রথম দুই দিন নাকি উইকেট ব্যাটিংয়ের জন্য সহজ ছিল না। এই উইকেট ধীরে ধীরে সহজ হয়ে উঠছে—কাল দিনের খেলা শেষ সংবাদ সম্মেলনে এ কথাই বলেছেন বাংলাদেশের ইনিংসের সেরা ব্যাটসম্যান মুমিনুল হক। ৭৭ রানের দারুণ একটি ইনিংস খেলেছেন এই বাঁ হাতি ব্যাটসম্যান। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৪৯৬ রানের জবাবে বাংলাদেশ খুব মন্দ করেনি—যদিও ব্যাটসম্যানরা একটু সতর্ক হলে সংগ্রহটা ৩২০-এর চেয়ে বেশি হতে পারত। তারপরেও যা হয়েছে, তা-ই নিয়ে লড়তে চায় বাংলাদেশ। মুমিনুলের কণ্ঠেও ঝরেছে সেই লড়াইয়ের প্রত্যয়ই, ‘আমরা দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে দ্রুত অলআউট করতে চাই। উইকেট কিন্তু যত সময় যাচ্ছে ভালো হচ্ছে। প্রথম দুই দিনের তুলনায় এটা এখন অনেক ভালো।’

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৫৪ রানে ২ উইকেট হারিয়েছে প্রোটিয়ারা। মোস্তাফিজুর রহমান ও শফিউল ইসলামের বলে ফিরেছেন প্রথম ইনিংসে বাংলাদেশকে ‘ভোগানো’ দুই ওপেনার ডিন এলগার ও এইডেন মার্করাম। আশার সঞ্চার কিছুটা হয়েছে। নয়তো মুমিনুলের ভাষায় ‘কঠিন’ উইকেটে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানরা যেভাবে ব্যাটিং করেছে, তাতে বাংলাদেশের বোলিং-দুর্বলতাটা বেরিয়ে এসেছে।

মুমিনুল এখন ঘুরে দাঁড়াতেই চান। ব্যাটে ও বলে। ঘুরে দাঁড়িয়ে করা নিজেদের সেরা পারফরম্যান্সটাই যে এখন কেবল রাখতে পারে বাংলাদেশের মান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদির দুই বিমানবন্দরে হুতি হামলায় নিহত ৩, আহত ৩৬

বোলিংয়ে ঘুরে দাঁড়ানোর লড়াই

আপডেট সময় ০৩:৫৫:০৩ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০১৭