ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ভারতে পাচার হচ্ছিল ৮০ হাজার ডলার, ধরে ফেলল বিজিবি

আকাশ জাতীয় ডেস্ক: 

ভারতে পাচারকালে চুয়াডাঙ্গা সীমান্ত থেকে ৮০ হাজার ইউএস ডলার জব্দ করেছে বিজিবি।

বুধবার (৩ আগস্ট) সকাল ১১টায় চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ফুলবাড়ি সীমান্তের ৮৫ নম্বর পিলারের বাংলাদেশ অংশ থেকে এসব ডলার জব্দ করা হয়।

তবে এসময় পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

বুধবার বিকেল ৪টায় ৬ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ডলারের একটি বড় চালান সীমান্ত পার করা হবে- এমন গোপন তথ্যের ভিত্তিতে ফুলবাড়ি সীমান্তে বিশেষ অভিযান চালায় বিজিবির টহল দল। অভিযানে একটি ব্যাগ বহনকারীকে সন্দেহ হলে তাকে ধাওয়া করা হয়। এসময় ওই ব্যক্তি ব্যাগ ফেলে পালিয়ে যান। পরে ওই ব্যাগে আট ব্যান্ডেল ডলার জব্দ করা হয়। পরে গুণে দেখা যায়, আট ব্যান্ডেলে মোট ৮০ হাজার ইউএস ডলার রয়েছে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহ মো. ইশতিয়াক জানান, ডলার উদ্ধারের ঘটনায় দর্শনা থানায় মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ডলারের চালান বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হচ্ছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

ভারতে পাচার হচ্ছিল ৮০ হাজার ডলার, ধরে ফেলল বিজিবি

আপডেট সময় ০৭:২৭:১০ অপরাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২