ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ‘ওবামা আমলের চেয়ে অনেক ভালো হবে’: ট্রাম্প মাটি খুঁড়ে অজ্ঞাত মা ও নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার হেফাজত আমিরের দোয়া নিলেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী অচিরেই সুখবর আসবে: প্রধানমন্ত্রী ‘পরিবারের সুখ শান্তিকে তছনছ করে দিয়েছি’: মনোনয়ন না পেয়ে বিএনপি নেত্রী যিশুর মূর্তি ভাঙচুর ইসরাইলি সেনার, বিশ্বজুড়ে তোলপাড় নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী নিজের জানমালের নিরাপত্তা নিয়ে সংসদে উদ্বেগের কথা জানালেন হান্নান মাসুদ

রোনালদোর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে কি শেষ ম্যাচ খেলেই ফেললেন ক্রিস্টিয়ান রোনালদো? এ প্রশ্ন ওঠা এখন স্বাভাবিক।একাধিক সূত্র বলছে, রবিবার (৩১ জুলাই) ম্যাচ শেষ হওয়ার আগেই ওল্ড ট্রাফোর্ড থেকে বের হয়ে যান তিনি। রায়ো ভায়েকানোর বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি। একটা সুযোগ পেয়েছিলেন এবং তা নষ্ট হয়।

বিরতির তার পরিবর্তে আমাদ দিয়ালোকে নামান কোচ এরিক টেন হাগ। ম্যান ইউয়ের হয়ে একমাত্র গোল করেন এই দিয়ালোই। অন্যদিকে, সোশ্যাল মিডিয়ায় ব্যাগ কাঁধে রোনাল্ডোর প্রস্থানের ছবি ভাইরাল হয়ে যায়। অভিযোগ, তিনি যখন স্টেডিয়াম চত্বর ছেড়ে বের হয়ে যান তখনও ম্যাচ শেষ হয়নি।

এককালে ম্যান ইউ সমর্থকদের নয়নের মণি ছিলেন পর্তুগিজ এই মহাতারকা। কিন্তু গত দুই মাসে তার আচরণ নিয়ে একদমই খুশি নয় সমর্থকদের একটা বড় অংশ। তিনি ক্লাব ছাড়তে চান, ক্লাব তাকে ছাড়তে চায় না। ক্লাবের বিবৃতি সত্ত্বেও তার এজেন্ট জর্জ মেন্ডেস একের পর ক্লাবের সঙ্গে যোগাযোগ করে যাচ্ছেন। প্রাক মৌসুম প্রস্তুতিতেও দলের সঙ্গে যোগ দেননি তিনি।

এবার ক্রিস্টিয়ান রোনালদোর বিরুদ্ধে খেলা শেষ হয়ে যাওয়ার আগেই মাঠ ছাড়ার অভিযোগ। একের পর শৃঙ্খলাভঙ্গের কাজ করছেন তিনি। ম্যান ইউ সমর্থকদের একাংশ ইতিমধ্যেই বলতে শুরু করেছেন, নিজেকে ক্লাবের চেয়ে বড় ভাবছেন রোনালদো। যা একেবারেই গ্রহণযোগ্য নয়।

Tag :
আপলোডকারীর তথ্য

রোনালদোর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ

আপডেট সময় ০৬:৩০:১৪ অপরাহ্ন, সোমবার, ১ অগাস্ট ২০২২