ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

প্রথম ধাপে ২৪৭৬১ বীর মুক্তিযোদ্ধা পাচ্ছেন স্মার্ট আইডি কার্ড

আকাশ জাতীয় ডেস্ক:

বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। প্রথম ধাপে ১৭ জেলার মোট ২৪ হাজার ৭৬১ জন বীর মুক্তিযোদ্ধা স্মার্ট আইডি কার্ড এবং ৪৬ হাজার ৮০৩ জন ডিজিটাল সার্টিফিকেট পাচ্ছেন। বাকি ৪৭ জেলার সার্টিফিকেট ও কার্ডের প্রিন্টিং কাজ দেড় মাসের মধ্যে মেষ হবে।

আজ বৃহস্পতিবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সার্টিফিকেট ও কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।

মন্ত্রী জানান, ইতোমধ্যে ১৭টি জেলার বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড ছাপার কাজ শেষ হয়েছে। জেলাগুলো হলো- ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, শরীয়তপুর ও মেহেরপুর।

মন্ত্রী জানান, প্রথম দফার ৪৬ হাজার ৮০৩ জন ডিজিটাল সার্টিফিকেটধারীর মধ্যে জীবিত ২৪ হাজার ৭৬১ এবং মৃত ২২ হাজার ৪২ জন।

অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া জানান, বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা, মহানগরের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয়ের মাধ্যমে বিতরণ করা হবে। জেলাভিত্তিক ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড সর্বশেষ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের (ওয়েবসাইটে) www.molwa.gov.bd প্রকাশিত সমন্বিত তালিকা যাচাই করে বিতরণ করা হবে।

যেসব বীর মুক্তিযোদ্ধা ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন তাদের নামে পাঠানো ডিজিটাল আইডি কার্ড বিতরণ স্থগিত রেখে শুধু ডিজিটাল সার্টিফিকেট বিতরণ করা হবে বলে জানান সচিব।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত সমন্বিত তালিকায় নাম না থাকলে ওই বীর মুক্তিযোদ্ধার নামে পাঠানো ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ স্থগিত থাকবে। সমন্বিত তালিকায় নাম অন্তর্ভুক্তি সাপেক্ষে পরে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড দেওয়া হবে।

সচিব আরও জানান, সমন্বিত তালিকায় থাকা সত্ত্বেও যেসব বীর মুক্তিযোদ্ধার নামে কোনো কারণে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড প্রিন্ট হয়নি তাদের এমআইএস নম্বরসহ নামের তালিকা উপজেলা নির্বাহী অফিসাররা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠাবেন। পরবর্তীতে তাদের নামে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড পাঠানো হবে।

ইতোমধ্যে কোনো বীর মুক্তিযোদ্ধার গেজেট বা সনদ বাতিল হয়ে থাকলে তাদের কার্ড বিতরণ বন্ধ রাখতে হবে বলে জানান সচিব।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান। এ ছাড়া ভার্চুয়ালি অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন উপরে উল্লিখিত ১৭টি জেলার জেলা প্রশাসকরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৩০ রাজনৈতিক বন্দিকে মুক্তি দিল ভেনেজুয়েলা

প্রথম ধাপে ২৪৭৬১ বীর মুক্তিযোদ্ধা পাচ্ছেন স্মার্ট আইডি কার্ড

আপডেট সময় ০৬:২০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২