ঢাকা ০১:২৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভারতকেও হারাল বাংলাদেশ

আকাশ স্পোর্টস ডেস্ক: 

সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপে সোমবার নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ১-০ গোলে হারায় শ্রীলংকাকে।

একদিনের ব্যবধানে বুধবার ভারতকে তাদের ঘরের মাঠ ভুবনেশ্বরের কালিংগা স্টেডিয়ামে ২-১ গোলে হারায় বাংলাদেশ। দলের জয়ে দুটি গোলই করেছেন পিয়াস আহমেদ নোভা।

টানা দুই ম্যাচে জিতে ৬ পয়েন্ট নিয়ে পাঁচ দলের রাউন্ড রবিন লিগ পদ্ধতির এই আসরের টেবিলে শীর্ষে উঠেছে লাল-সবুজের বাংলাদেশ।

খেলার ২৯ মিনিটে মাঝমাঠ থেকে বলের নিয়ন্ত্রণ নেন পিয়াস। ভারতের ডিফেন্ডার তাকে বাঁধা দেন। বক্সের মধ্যে জায়গা বদল করেন কয়েক সেকেন্ডর মধ্যেই। ভারতের গোলরক্ষক এগিয়ে আসলে তিনি বুদ্ধিদীপ্ততার সঙ্গে বল জালে পাঠান। তার গোলে ১-০তে এগিয়ে যায় বাংলাদেশ।

৩৫ মিনিটে গোল করে ভারতকে সমতায় ফেরান ফরোয়ার্ড গুরকিরাত সিং।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে বক্সের মধ্যে বাংলাদেশের ফুটবলারকে ফাউল করে স্বাগতিক দলের ডিফেন্ডার। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পিয়াস আহমেদ নোভা গোল করে বাংলাদেশকে ২-১ গোলে এগিয়ে নেন।

দ্বিতীয়ার্ধে উভয় দল গোলের জন্য মরিয়া হয়ে খেলে। বেশ কিছু সুযোগ পেলেও গোল দিতে পারেনি কোনো দল। শেষ পর্যন্ত ২-১ গোলে এগিয়ে থেকে খেলা শেষ করে বাংলাদেশ।

শুক্রবার নিজেদের তৃতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ভারতকেও হারাল বাংলাদেশ

আপডেট সময় ০৬:৫৭:৩১ অপরাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২