ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

৩ মাসের সাজার ভয়ে পালিয়ে ছিলেন ১৭ বছর!

আকাশ জাতীয় ডেস্ক:  

৩ মাসের সাজা এড়ানোর জন্য দীর্ঘ ১৭ বছর পালিয়ে বেড়িয়েছেন সালাম উদ্দিন সরদার। কিন্তু শেষ রক্ষা হলো না। গোয়ালন্দ ঘাট থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার (২৬ জুলাই) ভোরে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের হোসেন মণ্ডলপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মো. ছালাম উদ্দিন সরদার ওই এলাকার মৃত হাকিম উদ্দিন সরদারের ছেলে।

গোয়ালন্দ ঘাট থানা পুলিশ সূত্রে জানা যায়, ২০০৬ সালে রাজবাড়ী জেলা ও যুগ্ম দায়রা জজ আদালতের বিচারক নাবালক শিশু অধিকার ও তার খোরপোশ আইনের মামলায় ছালাম উদ্দিন সরদারকে ৩ মাসের কারাদণ্ড দেন। তবে মামলার রায়ের আগে থেকেই তিনি পলাতক ছিলেন।

মামলার বাদী হাফিজা সুলতানা বলেন, ২০০১ সালে তৎকালীন সৌদি প্রবাসী মো. ছালাম উদ্দিন সরদারের সঙ্গে তার বিবাহ হয়। একটি কন্যা হওয়ার পর ২০০৬ সালে তিনি আমাকে তালাক দেন। আমি নারী ও শিশু নির্যাতন আইনে আদালতে মামলা দায়ের করি। পারিবারিক আদালতে নাবালক শিশু কন্যাসন্তানের খোরপোশ না করার কারণে আদালত তাকে ৩ মাসের সাজা প্রদান করেন।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, সাজাপ্রাপ্ত আসামিকে রাজবাড়ীর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত জানতে সৌদিকে চিঠি

৩ মাসের সাজার ভয়ে পালিয়ে ছিলেন ১৭ বছর!

আপডেট সময় ১১:১৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২