ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ভারতের বিপক্ষে গোল চান মিরাজুল

আকাশ স্পোর্টস ডেস্ক:

ভারতের ভুবনেশ্বরে চলমান সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে জয় দিয়ে যাত্রা করেছে বাংলাদেশের যুব ফুটবলাররা। গতকাল নিজেদের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল।

এই জয়ের নায়ক মিরাজুল ইসলাম। খেলার প্রথমার্ধে কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধে খেলতে নেমেও গোলের দেখা পাচ্ছিল না দুদলের কেউই। তবে ৭০ মিনিটে গোল পায় বাংলাদেশ।

বদলি নামা মিরাজুল বদলে দেন ম্যাচের ভাগ্য। তার একমাত্র গোলেই জয় পেয়েছে বাংলাদেশ। এই ম্যাচে গোলের পর আগামী ম্যাচে ভারতের বিপক্ষেও গোলের লক্ষ্য মিরাজুলের।

ম্যাচ শেষে নিজের অনুভূতি জানিয়ে তিনি বলেন, ‘খুবই ভালো লাগছে। রুমে ফেরার পর সবাই মেসেজ দিয়েছে। সবাই খুশি হয়েছে। আমি বাংলাদেশের মানুষের হাসি মুখ দেখতে চেয়েছিলাম, সেটা পেরেছি। ভারতের সঙ্গে এর ধারাবাহিকতা ধরে রাখতে চাই। ’

বাংলাদেশের পরের ম্যাচের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। নিজেকে মেলে ধরার ব্যাপারে আশাবাদী মিরাজুল বলেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে বিরতির পর নেমেছি। ভারতের বিপক্ষে যদি আরও বেশি সময় খেলার সুযোগ পাই, সেরাটা দেয়ার চেষ্টা করব। আরও ভালো কিছু করার চেষ্টা করব। ’

ভারতের সঙ্গে মাঠে নামার আগে দেশবাসীর কাছে অনুরোধ জানিয়ে মিরাজুল আরও বলেন, ‘দেশের মানুষের কাছে অবশ্যই কিছু বলার আছে। সামনে ভারতের বিপক্ষে ম্যাচ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা ভারতের বিপক্ষে ম্যাচটা জিততে পারি। ’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

ভারতের বিপক্ষে গোল চান মিরাজুল

আপডেট সময় ০৮:৪৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২