ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান যাকাত ডেটাবেইজ ও ‘ যাকাত টেলিভিশন’ চালুর প্রস্তাব পার্থর করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর সময় চাহিয়া লজ্জা দিবেন না, সংসদ সদস্যদের স্পিকার অতীত থেকে শিক্ষা নিয়ে সবাইকে মিলেমিশে দেশ গড়তে হবে: জয়নুল আবদিন ফতোয়ার জন্য আর মাদ্রাসায় যেতে হবে না, সংসদেই দেওয়া হয়: শাহজাহান চৌধুরী নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা চুক্তি স্বাক্ষরের পরদিনই লেবাননে ইসরাইলি ড্রোন হামলা প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর কূটনীতিতে নতুন মাইলফলক: মির্জা ফখরুল

প্রেমের টানে ঠাকুরগাঁওয়ে বিয়ে করলেন ইতালির যুবক

আকাশ জাতীয় ডেস্ক: 

প্রেমের টানে ইতালি থেকে ঠাকুরগাঁওয়ে এসে বিয়ে করেছেন আলিসেন্ড্রা ছাছিয়া ছিয়ারোমোন্ডা নামে এক ইতালিয়ান যুবক।

সোমবার (২৬ জুলাই) রাতে বালিডাঙ্গা উপজেলার ২ নম্বর চাড়োল ইউনিয়নের খেকোপাড়া গ্রামে দিনমজুর মারকুস দাসের মেয়ে রত্না রানী দাসের সঙ্গে সনাতন ধর্মের রীতি অনুসারে তাদের বিয়ে হয়।

কনের বাবা মারকুস দাস বলেন, আমি গরীব মানুষ। ইতালি নাগরিক আমার বাড়িতে এসেছেন। প্রথমে বিষয়টি নিয়ে আতঙ্কিত হয়েছিলাম। পরে আমার মেয়ের কাছে সব বিষয় জানতে পারি। এখন বেশ আনন্দ লাগছে। মনে হচ্ছে যোগ্যপাত্রে কন্যা দান করেছি।

কনে রত্না রানী দাস বলেন, আমাদের দীর্ঘদিনের প্রেম বিয়েতে রূপ নিয়েছে। এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না। আমাদের জন্য আশির্বাদ করবেন।

বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউপি চেয়ারম্যান দীলিপ কুমার চ্যাটার্জী আকাশ নিউজকে বলেন, বিষয়টি মেয়ের পক্ষের অভিভাবকের কাছে শুনেছি। ফোন ও ফেসবুকে তাদের সম্পর্ক তৈরি হয়। সম্পর্ক শেষে অবশেষে ইতালি থেকে যুবক মেয়ের বাড়িতে এসে মেয়েকে বিয়ে করেন। আমি তাদের আশীর্বাদ করি এবং মঙ্গল কামনা করি।

স্থানীয়রা বলেন, বিয়েতে অনেক আনন্দ করেছি। বিদেশ ইতালির যুবক আমাদের গ্রামে এসে বিয়ে করলেন। এটি অনেক বড় আনন্দের বিষয়। অন্যান্য বিয়ের চেয়ে এই বিয়েটি একটু ব্যতিক্রম। বিদেশ থেকে কেউ এসে বিয়ের ঘটনা গ্রামে এই প্রথম।

বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম ডন বলেন, ইতালিয়ান নাগরিক এসে বিয়ে করেছেন। বিষয়টি জানতে পারা মাত্রই সেখানে সার্বিক নিরাপত্তা দিয়েছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

প্রেমের টানে ঠাকুরগাঁওয়ে বিয়ে করলেন ইতালির যুবক

আপডেট সময় ০৫:৪৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২