ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সিলেটে ৫ যুক্তরাজ্য প্রবাসীকে উদ্ধারের পর বাবা-ছেলের মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:

সিলেটের ওসমানীনগরের একটি বাড়ি থেকে একই পরিবারের বাংলাদেশি বংশোদ্ভূত পাঁচ যুক্তরাজ্য নাগরিককে অচেতন অবস্থায় উদ্ধার করার পর দুজনের মৃত্যু হয়েছে। তিনজনের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার দুপুর ১২টার দিকে তাদেরকে উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- রফিকুল ইসলাম (৫০) ও তার ছেলে মাইকুল ইসলাম (১৬)। গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রফিকুল ইসলামের স্ত্রী হোসনেয়ারা বেগম (৪৫), বড় ছেলে সাদিকুল ইসলাম (২৫) তার মেয়ে সামিরা ইসলাম (২০)।

পুলিশ জানায়, ওই পরিবার গত ১২ জুলাই ছেলে সাদিকুলকে চিকিৎসা করানোর জন্য বাংলাদেশে আসেন। তারা এক সপ্তাহ ঢাকায় চিকিৎসার জন্য অবস্থান করেন। পরে ১৮ জুলাই ওসমানীনগরের তাজভরি স্কুলরোডে একটি বাসা বহুতল ভবনের দোতলায় বাসা ভাড়া নেন।

সোমবার রাতে রফিকুলের পরিবারসহ তার শ্বশুর, শাশুড়ি, শ্যালক, শ্যালকের স্ত্রী ও ছেলেসহ ১০ জন তারা ঘুমিয়ে পড়ে। আরিফুলের পরিবারের ৫ জন এক রুমেই ছিলেন। তারা সকালে ঘুম থেকে উঠছিলেন না। পরে সকাল ১০টার দিকে পুলিশে খবর দিলে পুলিশ দুপুর ১২টার দিকে দরজা ভেঙে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে।তাদেরকে সিলেট ওসমানী হাসপাতালে পাঠালে রফিকুল ও ছেলে মাইকুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন আহমেদ সিপিএম (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি)। তিনি জানান, তারা বিষক্রিয়ায় মারা গেছেন।প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য রফিকুলের শ্বশুর, শাশুড়ি, শ্যালক ও শ্যালকের স্ত্রীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

সিলেটে ৫ যুক্তরাজ্য প্রবাসীকে উদ্ধারের পর বাবা-ছেলের মৃত্যু

আপডেট সময় ০৪:৪৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২