ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

জয় দিয়ে শুরু বাংলাদেশের সাফ মিশন

আকাশ জাতীয় ডেস্ক:  

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে গোল পেতে ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে বাংলাদেশকে। শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নেমে প্রথমে হতাশায় ভূগলেও তা গোল করে উড়িয়ে দিয়েছেন মিরাজুল ইসলাম।

সোমবার (২৫ জুলাই) ভারতের ভুবনেশ্বরের কালিংগা স্টেডিয়ামে নিজেদের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১-০ গোলে জিতেছে বাংলাদেশ। মিরাজুলের পা থেকেই আসে একমাত্র গোলটি।

ম্যাচের শুরু থাকেই বাংলাদেশকে চাপে রাখে শ্রীলঙ্কা। তবে তৃতীয় মিনিটে উল্টো আক্রমণ করে বসে লাল-সবুজ জার্সিধারীরা। উড়ে আসা বল বক্সে পেয়ে বুক দিয়ে নামিয়ে দেন মোহাম্মদ নাহিয়ান; কিন্তু সেখান থেকে ঠিকঠাক শট নিতে পারেননি মঈনুল ইসলাম। অষ্টম মিনিটে রফিকুল ইসলামের শট তালুবন্দি করেন গোলরক্ষক। ২০তম মিনিটে একই ঘটনা ঘটে। গোলশূন্য ড্র নিয়ে বিরতে যায় দুই দল।

বিরতির পর আক্রমণে ধার বাড়ায় শ্রীলঙ্কা। ৫০তম মিনিটে দারুণ সুযোগ তৈরি করলেও তা ব্যর্থ করে দেন বাংলাদেশের গোলরক্ষক মোহাম্মদ আসিফ। ৭১তম মিনিটে বাংলাদেশকে এগিয়ে নেন মিরাজুল। সতীর্থের পাস বক্সে পেয়ে দারুণ শটে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড। তার এই গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে পল স্মলির শিষ্যরা।

নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী বুধবার (২৭ জুলাই) ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

জয় দিয়ে শুরু বাংলাদেশের সাফ মিশন

আপডেট সময় ১১:২৬:০৬ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২